News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের কাজ শেষ হচ্ছে ২০২০ সালের মধ্যে, লাভবান হবে উত্তরপূর্ব
Image

আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের কাজ শেষ হচ্ছে ২০২০ সালের মধ্যে, লাভবান হবে উত্তরপূর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ট্রেনযাত্রায় এখন প্রায় দশ ঘন্টা সময় কম লাগবে৷ আখাউড়া নতুন রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগরতলা থেকে কলকাতা যেতে সময় লাগবে মাত্র ২১ ঘন্টা৷ বর্তমানে আগরতলা থেকে কলকাতার দূরত্ব ১,৬০০ কিলোমিটার৷ কিন্তু, আখাউড়া পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতার দূরত্ব থাকবে মাত্র ৫৫০ কিলোমিটার৷

এখন আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে কলকাতা পৌঁছতে সময় লাগে ৩১ ঘন্টা৷ তবে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা পৌঁছতে মাত্র ২১ ঘন্টা সময় লাগবে৷

আখাউড়ার সঙ্গে ঢাকা চিটাগাঙ রেললাইন স্থাপনের কাজ শেষ হলে শুধু ত্রিপুরা ও মিজোরাম নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের রেলযাত্রীদের সুবিধা হবে৷ তাছাড়া বাণিজ্যিক দিক দিয়ে উপকৃত হবে উত্তরপূর্বের অন্যান্য রাজ্যগুলি৷ কারণ কলকাতা ও বাংলাদেশ থেকে পণ্যসামগ্রী এসে পৌঁছে যাবে এই রাজ্যগুলিতে৷ এতে বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও অসমের বরাক উপত্যকা৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার চিফ ইঞ্জিনীয়ার এমএস চৌহান এ সম্পর্কে জানান, ৫৭০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে আখাউড়া- ঢাকা- চিটাগাঙ রেলপথ আগামী ২০২০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে আগরতলা থেকে কলকাতা ও কলকাতা থেকে আগরতলা আসা যাওয়ার পথে ভারতে ভূখন্ডে নিশ্চিন্তপুরে নিরাপত্তা সংক্রান্ত চেকিং এবং বাংলাদেশের দিকে নিরাপত্তা সংক্রান্ত চেকিং হবে গঙ্গানগরে৷ আখাউড়া রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা পর্যন্ত যেমন ট্রেনে যাত্রার সময় কম লাগবে, ঠিক তেমনি বাণিজ্যিক দিক দিয়ে অনেক উন্নত হবে উত্তরপূর্বের চারটি রাজ্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top