News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় ভারত – বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মানের কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

সোনামুড়ায় ভারত – বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মানের কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৫ মে ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে সোনামুড়া রাজস্ব ডাকবাংলোয় আজ বিকেলে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সোনামুড়ার ভারত – বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মান কাজের অগ্রগতি সম্পর্কে এই সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়৷ সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও বিধায়ক সুভাষ চন্দ্র দাস, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, ডি জি পি এ কে শুক্লা, সীমান্ত রক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিএইচ কে লোহিয়া, সীমান্ত রক্ষী বাহিনীর ডি আই জি ডি কে বোরো, সাধারণ প্রশাসনের উচ্চ পদস্থ  আধিকারিকগণ এবং নির্মানকারী সংস্থা এন বি সি সি এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ সোনামুড়া মহকুমা শাসক সাজু ওয়াহিদ আহমেদ সভার শুরুতে জানান, সোনামুড়া মহকুমায় ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে ৮৭৫০৪ কিলোমিটার৷ ইতিমধ্যে ৭৭৭৫৩ কিলোমিটার এলাকায় সীমান্ত বেড়া নির্মান করা হয়েছে৷ বাকি অংশে বেড়া নির্মানের কাজ সম্প্রতি শুরু হয়েছে৷ এর মধ্যে এক সারির বেড়া হবে ৭০৯৬ কিলোমিটার এবং সমন্বিত বেড়া নির্মান হবে ২২২০ কিলোমিটার এলাকায়৷

সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উক্ত নির্মান কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ মহকুমা শাসক জানান, সংশ্লিষ্ট এলাকার জমি ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে৷

সরকারী নিয়ম মতো জমির দাম নির্ধারিত হয়েছে৷ জমির মালিকদের মধ্যে অনেকেই নির্ধারিত মূল্য নিয়ে জমি হস্তান্তর করেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংশ্লিষ্ট এলাকায় বেড়া নির্মান কাজ অতি দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করার জন্য প্রশাসন ও নির্মানকারী সংস্থাকে নির্দেশ দেন৷

তিনি বলেন, সীমান্তে বেড়া নির্মান কাজে যারা বাধা দান করবেন তাদেরকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ প্রয়োজনে প্রশাসনকে তিনি কঠোর হতে বলেন৷ আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করতে মুখ্যমন্ত্রী এন বি সি সি এর প্রতিনিধিদের বলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top