News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যৌথবাহিনীর, সংঘর্ষ চলছে
Image

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যৌথবাহিনীর, সংঘর্ষ চলছে

শ্রীনগর, ১৬ মে (হি.স.) : উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরণের তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ-কে নিয়ে গঠিত যৌথ বাহিনী। ত্রাল ঢোকার যাবতীয় পথ বন্ধ করে গোটা এলাকা ঘিরে এই তল্লাশি অভিযান চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সামরিক পরিষেবা যাকে কর্ডন এন্ড সার্চ অপারেশন(কেসো) বলে সেই রণকৌশল অবলম্বন করে জঙ্গিদের ধরতে তৎপর যৌথ বাহিনী। ঘিরে রাখা এলাকার বাইরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা মিছিল করে বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে ব্যাপক গুলির আওয়াজ শোনা গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top