News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে নৌকা ডুবি, উদ্ধার ১৭ জন যাত্রী
Image

অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে নৌকা ডুবি, উদ্ধার ১৭ জন যাত্রী

কাকিনাডা, ১৬ মে (হি.স.) অন্ধ্রপ্রদেশের দেবীপত্তনমে গোদাবরীে নদীতে নৌকা ডুবিতে তলিয়ে গেলে ৪০ জন যাত্রী। মঙ্গলবার বিকেলে দেবীপত্তনমে থেকে কোন্দামোডালুর দিকে যাওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যায়। সপ্তাহের শুরুতে কাজের দিন হওয়ার কারণে নৌকাতে প্রায় ৪০ জন যাত্রী নিজেদের সঙ্গে থাকা জিনিস নিয়ে নৌকাতে ওঠে। ক্ষমতার থেকে বাড়তি যাত্রী নিয়ে নৌকাটি চলতে শুরু করে পশ্চিম গোদাবরীর মানটুর-ভাডাপল্লি মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।

নৌকা ডুবির খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। নামানো হয় ডুবুরি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলাবাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী। উদ্ধার কাজে নেমে পড়েন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সারারাত ধরে চলে উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনকে যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

কি কারণে নৌকা ডুবে গেলো তার তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে মাঝ নদীতে হঠাৎই খুব জোরে হাওয়া বইতে থাকে তার সঙ্গে হঠাৎই ঢেউ উঠতে থাকে। তার জেরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top