News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা দেখা দিতেই উঠল শেয়ার সূচক
Image

কর্নাটকে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা দেখা দিতেই উঠল শেয়ার সূচক

মুম্বই,১৫ মে (হি.স.) : কর্ণাটকের ভোটের ফল বেরনোর আগেই ইতিমধ্যেই চাঙ্গা শেয়ার বাজার ৷ মঙ্গলবার সকালে প্রায় ৩০০ পয়েন্ট উপরে উঠে গিয়েছে সেনসেক্স এবং নিফটিও প্রায় ১০০ পয়েন্ট উঠেছে ৷
শনিবার ১২ তারিখ কর্ণাটক বিধানসভার ভোট হয় এবং ১৫ তারিখ সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা৷ মঙ্গলবার সকাল ১০টা-সাড়ে ১০টা নাগাদ এই রাজ্যে বিজেপির সরকার গড়ার সম্ভাবনা প্রকট হয়ে দেখা দিতেই যথারীতি ৩৫,৫৫৬ পয়েন্ট থেকে এক ধাক্কায় সেনসেক্স বেড়ে গেল ৩৫,৯৯৩-এ। ভোটের আগে থেকেই শেয়ার বাজারের দালাল সংস্থাগুলি বিনিয়োগকারীগের কাছে বার্তা পাঠানোর কাজ শুরু করে দিয়েছিল। তাদের একটাই বক্তব্য ছিল, কর্নাটকে এবার বিজেপি সরকার গড়তে চলেছে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। স্বাভাবিক ভাবে বাজিমাত, টাকা লাগান যতটা বেশি সম্ভব।
সূচক চড়তেই স্বস্তির শ্বাস দেখা দিয়েছে বাজার বিশেষজ্ঞদের মুখে। সবাইকে অযথা ঝুঁকি না নিয়ে নিয়ম মেনেই লেনদেন চালু রাখতে পরামর্শ দিয়েছেন তাঁরা। শেয়ার বাজারের প্রায় সব বড় কোম্পানির শেয়ারই ভালো ব্যবসা করছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top