News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অমিত শাহের রণকৌশলের জন্য কর্ণাটকে সফল বিজেপি, দাবি নির্মলা সীতারমণের
Image

প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অমিত শাহের রণকৌশলের জন্য কর্ণাটকে সফল বিজেপি, দাবি নির্মলা সীতারমণের

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জন্যই কর্ণাটকে নজিরবিহীন সাফল্য পেল বিজেপি। মঙ্গলবার ভোটগণনা চলাকালীন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এমনই মন্তব্য করেন। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাগাতার উন্নয়ন এবং সকল স্তরের মানুষকে সামনের সারিতে তুলে আনার প্রক্রিয়ার পাশাপাশি দলের সর্বভারতীর সভাপতি অমিত শাহের রণনীতির জন্যই বিজেপির অনুকূলে ফলাফল গিয়েছে। কংগ্রেসে বিভাজন এবং মেরুকরণের রাজনীতিকে মানুষ বর্জন করেছে। বিগত এক বছর ধরে বিজেপির বুথ কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করেছে তারই ফলস্বরূপ বিজেপির এই সাফল্য।
কেন্দ্রীয় আইন এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, আমাদের সভাপতির রণকৌশল এই জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল। কর্ণাটকবাসীকে আমি কুর্নিশ জানাই| জাতপাতের রাজনীতির উর্দ্ধে উঠেছে রাজ্যবাসী। আজকের দিনটি ঐতিহাসিক। সততার সঙ্গে আমরা রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাব।
এদিন দিল্লিতে বিজেপির সদর দফতর উল্লাসে মেতে ওঠেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এবং আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭২টি আসনে কংগ্রেস এবং জিডি(এস) এগিয়ে রয়েছে ৪১ এবং অন্যান্য ২টি আসনে এগিয়ে রয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top