News Flash

  • Home
  • Uncategorized
  • সফল কিডনি প্রতিস্থাপন অর্থমন্ত্রী অরুণ জেটলির, প্রাপক ও দাতা উভয়েই সুস্থ
Image

সফল কিডনি প্রতিস্থাপন অর্থমন্ত্রী অরুণ জেটলির, প্রাপক ও দাতা উভয়েই সুস্থ

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): অল ইন্ডিয়া ইন্সটিটিউট মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ সফল কিডনি প্রতিস্থাপন হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির| এইমস সূত্রের খবর, কিডনিদাতা এবং প্রাপক উভয়েই সুস্থ আছেন| বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| কিডনি অসুখে ভুগছিলেন ৬৫ বছর বয়সি অরুণ জেটলি| সোমবার দিল্লির এইমস-এ সফল কিডনি প্রতিস্থাপন হল অর্থমন্ত্রী অরুণ জেটলির| শনিবার এইমস-এ ভর্তি করা হয় জেটলিকে| সোমবার সকাল আটটা নাগাদ তাঁকে এইমস-এ ভর্তি করা হয়| অর্থমন্ত্রীর সফল কিডনি প্রতিস্থাপনের পর এইমস-এর চিকিত্সকরা জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী অরুণ জেটলির রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হয়েছে এইমস-এ| তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে| দাতা এবং প্রাপক দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল|’
গত এপ্রিল মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নিজেই তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছিলেন, সংক্রমণের আশঙ্কায় বাড়িতে থেকেই সমস্ত কাজ করছেন তিনি| ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ওজন কমানোর জন্য ব্যারিয়াট্রিক সার্জারি করিয়েছিলেন অরুণ জেটলি| সেই সময় অস্ত্রোপচারের পর তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা দেখা যায়| এর বেশ কিছু বছর আগে তাঁর হার্ট সার্জারিও হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top