News Flash

  • Home
  • Uncategorized
  • রমজান মাসে উপত্যকায় জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার আর্জি খারিজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের
Image

রমজান মাসে উপত্যকায় জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার আর্জি খারিজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : উপত্যকায় এক তরফা অস্ত্রবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। এরফলে রমজানের সময়ে কাশ্মীরে অস্ত্রবিরতির যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দিয়েছিলেন তা কার্যত ধাক্কা খেল। রবিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন রমজান মাসে উপত্যকায় জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার আর্জি খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। রমজান মাস এবং অমরনাথ যাত্রা চলাকালীন উপত্যকায় জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার আর্জি জানিয়েছিল কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। সেই আর্জি কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কিন্তু সেই দাবি খারিজ করে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার সাংবাদিক বৈঠক করে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘সেনাবাহিনী কড়া হাতে উপত্যকায় জঙ্গি দমন অভিযান চালাচ্ছে। দেশের সর্বত্রই এই নিয়ে কোনও আপোস করা হয়নি এবং হবেও না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাজেই এখানে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ কখনওই বরদাস্ত করা হবে না। সেকারণেই এর কোনও সময় অসময় নেই। যখনই প্রয়োজন তখনই অভিযান চালাবে সেনাবাহিনী।’
কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাথরবৃষ্টির ঘটনায় এক পর্যটকের মৃত্যুর পরেই সেখানকার রাজনৈতিক দলগুলি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে। গত সপ্তাহেই সেনাবাহিনীর জঙ্গিদমন অভিযান নিয়ে সর্বদল বৈঠক করেন মুফতি। সেখানেই এই দাবি পেশ করে রাজনৈতিক দলগুলি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top