News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ড সফরের আগে হিরওয়ানির কাছে বোলিংয়ে ঝালিয়ে নিতে চান যুজবেন্দ্র চাহল
Image

ইংল্যান্ড সফরের আগে হিরওয়ানির কাছে বোলিংয়ে ঝালিয়ে নিতে চান যুজবেন্দ্র চাহল

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : ইংল্যান্ড সফরের আগে প্রাক্তন স্পিনার নরেন্দ্র হিরওয়ানির কাছে বোলিংয়ের টিপস নেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন টিম ইন্ডিয়ার লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। আইপিএলের পর এক মাসের বিশ্রামকে কাজে লাগাতে চাইছেন চাহল। তিনি ভারতীয় প্রাক্তন স্পিনার নরেন্দ্র হিরওয়ানির কাছে নিজের বোলিংয়ে ঝালিয়ে নিতে চাইছেন।
গতবছর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে একদিনের ক্রিকেটের দলে রয়েছেন যুজবেন্দ্র চাহল এবং কুলদীপ যাদব। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটির পরিবর্তে চাহল-যাদব স্পিন জুটিই বিরাটের তুরুপের তাস। ২৩টি একদিনের ম্যাচে ৪৩টি উইকেট যুজবেন্দ্রর ঝুলিতে। ইংল্যান্ড সফরের কঠিন চ্যালেঞ্জটা নিচ্ছেন ২৭ বছর বয়সী চাহল। জীবনের প্রথম ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে ৬ সপ্তাহ সময় পাচ্ছেন যুজবেন্দ্র চাহল। সেই সময়কে ব্যবহার করার ব্লু-প্রিন্ট তৈরি করেছেন।
শনিবার দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচ শেষে জানান, \”ইংল্যান্ডের আগে আমরা আয়ারল্যান্ডে যাব। ওখানকার আবহাওয়া ইংল্যান্ডের মতই হবে। আইপিএলের পরে আমার হাতে এক মাস সময়। এই সময় আমি বেঙ্গালুরুর এনসিএ-তে প্রশিক্ষণের জন্য যাব। সেখানে আমি আমার কোচ, হিরওয়ানি স্যারের সঙ্গে কথা বলব এবং টিপস নেব।\”
পাশাপাশি চাহল আরও বলেন, \”তিনি (হিরওয়ানি) আগে ইংল্যান্ডে খেলেছেন। আমি ওখানকার আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কে ওনার কাছে যাবতীয় টিপস পাব। ভারতীয় এ দল আগে ইংল্যান্ড সফর করবে এবং সেই দলে আমার অনেক বন্ধু আছে।\”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top