News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে
Image

স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আবার কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে৷ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী আগরতলার বেলতলি এলাকার এক মধ্য বয়সী ব্যক্তিকে হাসপাতালে  নিয়ে আসা হয়৷ কিন্তু, জি বি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কেউই এই রোগীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে ইমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি৷ দীর্ঘক্ষণ চলতে থাকে অবহেলা৷

বিস্তর বোঝানো সত্ত্বেও রোগীর পরিবারের লোকদের কথায় কর্ণাপতই করেননি স্বাস্থ্যকর্মীরা৷ ফলে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় রোগীকে৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পর, শেষ পর্যন্ত রোগীর পরিজনেরা ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন৷ এরপর সম্বিত ফিরে কর্তব্যরত চিকিৎসকদের৷ তারপর স্ট্রেচার না থাকায় একে অপরকে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতে থাকে৷ কোনও ধরনের পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্করলাল দেব নামের ব্যক্তি৷ পরিবারের লোকদের অভিযোগ, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে প্রাণ গেল শঙ্করলাল দেবের৷ অক্সিজেন দেওয়া প্রয়োজন ছিল৷ কিন্তু, দীর্ঘসময় ধরে টালবাহানা চলতে থাকে৷ ফলে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়৷ ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থেকে পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ লোকেরা৷ বিষয়ের উপযুক্ত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top