News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত ২৪ মৌলবাদীকে জিজ্ঞাসাবাদ করল দিল্লী থেকে আসা এনআইএ টিম
Image

ধৃত ২৪ মৌলবাদীকে জিজ্ঞাসাবাদ করল দিল্লী থেকে আসা এনআইএ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আগরতলা রেলওয়ে স্টেশনে ধৃত ২৪ জন বিদেশি সন্দেহভাজন মৌলবাদীদের জিজ্ঞাসাবাদ করছে জাতীয়

আগরতলা রেল স্টেশনে ধৃত ২৪ মৌলবাদীকে জিজ্ঞাসাবাদ করতে আসে এনআইএ টিম৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র আধিকারিকদের এক বিশেষ দল৷ প্রয়োজনে তাদের নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ৷ ত্রিপুরায় এসেছেন এনআইএ-র তিন আধিকারিক৷ আরও কয়েকজন রাজ্যে আসছেন৷ ধৃতদের রাজধানীর তিনটি থানায় রাখা হয়েছে৷ প্রত্যেকটি থানায় আটজন করে সন্দেহভাজন সন্ত্রাসীদের পাঠানো হয়েছে৷ সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ-র আধিকারিকরা৷ ধৃতরা বাংলাদেশি হলেও তারা খুব ভালো হিন্দি, উর্দু ও ফারসি বলতে পারে৷ আগে থেকেই ধারণা করা হচ্ছিল, অবৈধভাবে টানা তিন বছর তারা ভারতে অবস্থান করছিল৷ উত্তর প্রদেশের সাহারানপুরের মাদ্রাসায় তারা ধর্মীয় শিক্ষার নামে আস্তানা গেড়েছিল৷ তবে এখন তাদের কাছ থেকে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে৷ অনেকের সঙ্গে তাদের যোগাযোগও রয়েছে৷ সাহারানপুরের দাঙ্গায় তাদের ভূমিকা ছিল বলে জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকদের অনুমান৷ উত্তর প্রদেশ পুলিশ তাদের চিহ্ণিত করতে পেরেছিল৷ তাই এখন তারা আগরতলা হয়ে বাংলাদেশে ফিরে যেতে চাইছিল বলে রাজ্য পুলিশ মনে করছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পুলিশ ধৃতদের বিষয়ে তদন্তের জন্য কোনও সর্বভারতীয় সংস্থাকে দায়িত্ব দেওয়ার আর্জিও জানানো হয়েছে৷ কারণ তাদের কাছ থেকে বহু আপত্তিকর কাগজপত্র পাওয়া গেছে৷ যা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত৷ তাদের কাছে থেকে যে আধারকার্ড পাওয়া গেছে তা যথাক্রমে জম্মু-কাশ্মীর, বিহার এবং উত্তর প্রদেশে বানানো৷ ধৃতরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলেও অনুমান করা হচ্ছে৷ গত বৃহস্পতিবার আগরতলার রেল স্টেশন থেকে ২৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল৷ ধৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি৷ তবে কয়েকজন রোহিঙ্গা আছে বলেও ধারণা করা হচ্ছে৷ ধৃতদের শুক্রবার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়৷ আদালত পুলিশের তরফে উত্থাপিত নথিপত্র দেখে ধৃতদের সাতদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়৷ ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ডগুলি প্রশাসনকে কাজে লাগিয়ে বের করা হয়েছে বলে অনুমান করা হচেছ৷ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধৃতরা দীর্ঘ সময় ধরে ভারতীয় ভূখণ্ডে ছিল৷ উত্তর প্রদেশের একটি মাদ্রাসায় তারা ধর্মীয় শিক্ষা নিয়েছে বলে প্রথমেই স্বীকার করেছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top