News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে এগিয়ে বিজেপি, ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা
Image

কর্ণাটকে এগিয়ে বিজেপি, ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা

নয়াদিল্লী, ১২ মে (হিঃসঃ)৷৷ শনিবার কর্ণাটক বিধানসভার ভোটপর্ব শেষ হতেই প্রকাশিত নির্বাচন পরবর্তী জনমত সমীক্ষা৷ অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপি৷ তবে বেশীরভাগ সমীক্ষারই ইঙ্গিত দেওয়া হল ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে কর্ণাটকে৷ সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)৷

দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোটামুটি শান্তিপূর্ণভাবেই কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে৷ শনিবার কর্ণাটক বিধানসভায় ভোট পড়েছে ৭৩ শতাংশ৷ এদিন কর্ণাটক বিধানসভা ভোট শেষ হতেই প্রকাশিত হল একজিট পোল৷ অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপি৷ তবে, বেশীরভাগ সমীক্ষায়ই ইঙ্গিত দেওয়া হল, ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে কর্ণাটকে৷ সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)৷

এদিন প্রকাশিত এবিপি নিউজ -সি ভোটারের সমীক্ষা অনুসারে বিকেল চারটা পর্যন্ত পড়া ভোটের হিসাবে বিজেপি সিট শেয়ার বাড়ছে৷ বিজেপি পাচ্ছে ৯৭ থেকে ১০৭ টি আসন৷ কংগ্রেস ৮৭ থেকে ৯৯ টি, জেডি(এস) ২১ থেকে ৩০টি ও অন্যান্যরা ৪ টি আসন পেতে পারে৷ শতাংশের হিসাবে বিজেপি ও কংগ্রেসের ভোটের হার যথাক্রমে ৪১ ও ৩৯৷ জেডি(এস) ১৭ শতাংশ ভোট পাচ্ছে, অন্যরা পাবে তিন শতাংশ৷

রিপাবলিক টিভি-জন কি বাত সমীক্ষায় বিজেপি ৯৫-১০৪ টি আসন পাওয়ার ইঙ্গিত রয়েছে৷ এই সমীক্ষায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭৩ থেকে ৮২ টি আসন৷ দেবগৌড়ার দল পেতে পারে ৩২ থেকে ৪৩ টি আসন৷

টাইমস নাও-ভিএমআর এক্সিট পোলের হিসাব, কংগ্রেস ৯০-১০৩ টি আসন পেতে চলেছে৷ বিজেপি পাচ্ছে ৮০-৯৩টি আসন৷ ইন্ডিয়া টুবে অ্যাক্সি মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে ১০৬-১১৮ টি আসন পেতে পারে কংগ্রেস, বিজেপি ৭৯ থেকে ৮২ টি৷ টাইমস নাও জেডি(এস) কে দিয়েছে ৩১-৩৯ টি আসন৷ ইন্ডিয়া টুডের হিসাবে দেবগৌড়ার দল পেতে পারে ২২-৩০ টি আসন৷

নিউজ এক্স বিজেপি, কংগ্রেস ও জেডি(এস) যথাক্রমে ১০২-১১০, ৭২-৭৮ ও ৩৫-৩৯ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানিয়েছে৷ ইন্ডিয়া টুডের হিসাবে, কংগ্রেস, বিজেপি পাচ্ছে ৩৯  ৩৫ শতাংশ ভোট৷ রিপাবলিক টিভি কংগ্রেস ৩৬ ও বিজেপি ৩৮২৫ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে৷

২২৪ আসনের কর্ণাটকে আজ ভোটগ্রহণ হয়েছে ২২২ টি আসনে৷ সরকার গড়তে চাই নূ্যনম ১১৩ জন বিধায়ক৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১২২টি আসন৷ বিজেপি পায় ৪০টি আসন, জেডি(এস) ও ৪০ টি আসনে জয়ী হয়৷ তবে এই নির্বাচনে দলের জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই৷ কর্ণাটকে পুনরায় জয়ের ব্যাপারে কংগ্রেস যেমন আশাবাদী তেমনই আশাবাদী ইয়েদুরাপ্পাও৷ শিকারিপুর কেন্দ্রে সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর ইয়েদুরাপ্পা দাবি করেছেন, কর্ণাটকের ২২২টি আসনের মধ্যে বিজেপি কম করে ১৪৫-১৫০ টি আসনে জয়ী হবে৷ একই সঙ্গে তিনি ১৭ মে শপথ নেবেন বলেও ঘোষণা করেছেন৷ এ প্রসঙ্গে ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ইয়েদুরাপ্পা মানসিক ভাবে বিরক্ত৷ ১২০টিরও বেশী আসন পাবে কংগ্রেস৷ আমি প্রবল আত্মবিশ্বাসী৷ তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন পক্ষে গেল তা জানতে অপেক্ষা করতে হবে ১৫ মে পর্যন্ত৷ ওইদিনই কর্ণাটকের ভোট গণনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top