News Flash

  • Home
  • Uncategorized
  • রাতের প্যারিসে ছুরি হাতে দুষ্কৃতীর হামলা, দায় স্বীকার আইসিসের
Image

রাতের প্যারিসে ছুরি হাতে দুষ্কৃতীর হামলা, দায় স্বীকার আইসিসের

প্যারিস, ১৩ মে (হি.স.) : রাতের প্যারিসে আইসিসের হামলায় চাঞ্চল্য। এই হালমায় নিহত এক এবং গুরুতর আহত চার। শনিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্যারিসের র‍্যু মনসিগনি এলাকায় শতাব্দী প্রাচীন অপেরা গারনিয়ারের সামনে ব্যস্ত রাস্তার উপর হঠাৎই এক অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতী পথ চলতি সাধারণ মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালায়। এই ছুরির আঘাতে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন আরও চারজন পথচারী।
এই হামলার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশে। ঘিরে ফেলা গোটা চত্বর। হামলাকারীকে আত্মসমর্পণ করতে বললে সে পাল্টা পুলিশকে হুমকি দেয়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরিরিজমের তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর হামলাকারী উত্তর আফ্রিকার যুবক। বয়স ২৯। হামলাকারী মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হামলায় অন্য কেউ তাকে সাহায্য করেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে এই হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পর গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিস। ওই হামলাকারীকে নিজেদের সৈনিক বলে অভিহিত করা হয়েছে আইসিসের তরফ থেকে। রবিবার ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী গেরারড কোলকম্ব জানিয়েছেন, আততায়ীয়ের পরিচয় জানার জন্য তদন্ত করছে পুলিশ। এই হামলা চালানোর জন্য তাকে সাহায্য করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top