News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে খাদে বাস নিহত ৭ ও গুরুতর আহত ১২
Image

হিমাচলপ্রদেশে খাদে বাস নিহত ৭ ও গুরুতর আহত ১২

শিমলা, ১৩ মে (হি.স.) : হিমাচলপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৭ ও গুরুতর আহত ১২। রবিবার সকালে শিমলা থেকে ৭০ কিলোমিটার দূরে গিরিপুল এলাকায় সোলান-রাজগড় সড়ক বেপরোয়া গতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শোনার পর স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারাই পুলিশকে খবর দেয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৭ জনকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর এদিন সকাল ৮টা ৪৫মিনিট নাগাদ সিরমাউর জেলার সানোরার গিরিপুলের কাছে যাত্রীবোঝাই বাসটি খাদে পড়ে যায়। বাসের সকল যাত্রীই রাজগড় দিকে যাচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top