News Flash

  • Home
  • Uncategorized
  • সেল্টা ভিগোকে বড় ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
Image

সেল্টা ভিগোকে বড় ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ১৩ মে (হি.স.) : লা লিগায় সেল্টা ভিগোকে বড় ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ৷ সেভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারের ধাক্কা সামলে সেল্টা ভিগোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সেরে নিল মাদ্রিদ৷
ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভাব ঢাকলেন গ্যারেথ বেল৷
এল ক্লাসিকোর দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনাল্ডো৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে মাঠের বাইরে ছিলেন তিনি৷ সেভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে জিদান বিশ্রাম দিয়েছিলেন বেলকেও৷ বেল-রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদকে সেভিয়া ম্যাচে ২-৩ গোলে হারতে হয়েছিল৷ যদিও রামোসের পেনাল্টি মিস ও আত্মঘাতী গোলের ফলেই সেভিয়া ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল, তা একপ্রকার নিশ্চিত৷
সেল্টা ভিগোর বিরুদ্ধে আমূল বদলে ফেলেন প্রথম একাদশ৷ বেঞ্জেমা, ক্যাসেমিরো ও নাচো ছাড়া সেভিয়া ম্যাচের আর কোনও ফুটবলারকেই এদিন শুরু থেকে মাঠে নামাননি রিয়াল কোচ৷ বাদ দেন গত ম্যাচের খলনায়ক রামোসকেও৷ রোনাল্ডো ও কার্ভাহাল যথারীতি মাঠের বাইরে ছিলেন৷ জিদান দলে ফেরান ওয়েলসম্যান বেলকে৷ গ্যারেথের দুরন্ত শুরুই ম্যাচের রাশ রিয়ালের হাতে এনে দেয়৷ ম্যাচের ১৩ মিনিটের মাথায় মদ্রিচের পাস থেকে রিয়ালের হয়ে গোলের খাতা খোলেন বেল৷ ৩০ মিনিটে ইসকোর পাস থেকে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ওয়েলস তারকা৷ প্রথমার্ধে আরও একটি গোল করে রিয়াল৷ ৩২ মিনিটে টনি ক্রুজের ক্রস থেকে সেল্টা ভিগোর জালে বল জড়ান ইসকো৷ দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে আরও দু’টি গোল করেন হাকিমি ও ক্রুজ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top