News Flash

  • Home
  • Uncategorized
  • ডেয়ারডেভিলসকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Image

ডেয়ারডেভিলসকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : দিল্লি ডেয়ারডেভিলসকে তাদের ঘরের মাঠে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ব্যাট হাতে আরসিবি’র জয়ের রাস্তা করেন দলনায়ক বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স৷
কোটলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে৷ দুরন্ত হাফসেঞ্চুরি করে লোকেশ রাহুলের কাছ থেকে অরেঞ্জ ক্যাপ পুনরুদ্ধার করেন ঋষভ পন্ত৷ আইপিএল অভিষেকেই আক্রমণাত্মক ইনিংস খেলে নজর কাড়েন ভারতীয় অনূর্ধ্ব-১৯ তারকা অভিষেক শর্মা৷ দুই ওপেনার পৃথ্বী শ ও জেসন রয় মাত্র ১৬ রান করে ফিরে যান৷ পৃথ্বী (২) ও রয় (১২) দু’জনেই চাহালের বলে বোল্ড হন৷ দলনায়ক শ্রেয়সকে সঙ্গে নিয়ে ঋষভ তৃতীয় উইকেটের জুটিতে ৯৩ রান যোগ করেন৷ শ্রেয়স ৩৫ বলে ৩২ রান করে সিরাজের বলে কোহলির হাতে ধরা পড়েন৷ ঋষভ ৩৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে মঈন আলির বলে ডি’ভিলিয়ার্সের হাতে ধরা পড়ে যান৷ চলতি আইপিএলে ৫৮২ রান ঝুলিতে ঢুকল দিল্লি উইকেটকিপারের৷ লোকেশ রাহুলের কাছ থেকে তিনি ফের অরেঞ্জ ক্যাপ দখল নেন৷
জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর মাত্র ১৮ রানের মধ্যে দুই ওপেনার মঈন আলি ও পার্থিব প্যাটেলের উইকেট খুইয়ে বসে৷ মঈন ১ রান করে বোল্টের বলে পৃথ্বীর হাতে ধরা পড়েন৷ পার্থিব ৬ রান করে প্রথম নেপালি ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলতে নামা সন্দীপ লামিছানের শিকার হন৷ ডি’ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে আরসিবিকে জয়ের ভিতে বসিয়ে দেন দলনায়ক কোহলি৷ ৪০ বলে ৭০ রানের দুরন্ত ব্যক্তিগত ইনিংস খেলা ছাড়াও এবিডির সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১১৮ রান যোগ করেন বিরাট৷ মনদীপ ১৩ ও সরফরাজ ১১ রান করে যথাক্রমে বোল্ট ও হার্ষাল প্যাটেলের বলে আউট হন৷ কলিন ডি গ্র্যান্ডহোমকে সঙ্গে নিয়ে এক ওভার বাকি থাকতেই আরসিবির জয় নিশ্চিত করেন এবিডি৷ শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থেকে যান ডি’ভিলিয়ার্স৷ ব্যাঙ্গালোর ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top