News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদ ইস্যুতে সদর এসডিএম এর সাথে বৈঠক করল কংগ্রেস
Image

উচ্ছেদ ইস্যুতে সদর এসডিএম এর সাথে বৈঠক করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বিভিন্ন স্থানে দলীয় অফিস ভাঙচুর করা হচ্ছে৷ উচ্ছেদ করা হচ্ছে৷ এরই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস শুক্রবার আন্দোলনে নামে এবং মঠ চৌমুহনীতে পথ অবরোধ করেছিল৷ প্রশাসনের তরফ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হয়৷ সেই মোতাবেক শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সদরের মহকুমা শাসকের সাথে বৈঠক করেছেন৷ প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নেতৃত্বে প্রতিনিধিরা মহকুমা শাসকের সাথে বৈঠকে মিলিত হন৷

বৈঠকের পর প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, বিজেপি সরকার গঠনের সাথে সাথেই সরকারী জমি পুনরুদ্ধারের অজুহাতে বিরোধী দলের অফিস ভাঙ্গার চক্রান্ত চলছে৷ প্রশাসন আচমকা ৭ দিনের নোটিশ দিয়ে ড্রজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে৷ কোন আলাপ আলোচনী ছাড়া কোন রাজনৈতিক দলের অফিস এমনভাবে তছনছ করা বিড়ল৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বৈরাচারী হয়ে উঠেছে৷ মঠ চৌমুহনী এলাকায় পুর নিগমের ২৪ নং ওয়ার্ডের অফিস কেন গড়ে তোলা হয়েছিল৷ ৪০ বছর পুরানো ভবন ভাঙ্গতে হলে সুষ্টভাবে কথাবার্তা বলতে হবে৷ বদলার রাজনীতি মানুষ মানবেনা৷ সরকার বদলের পর মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত গুলিকে অগনতান্ত্রিক অভিহিত করে আন্দোলনমুখী বিরোধীরা৷ মঠ চৌমুহনীর কংগ্রেস ভবন ভাঙ্গার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ শনিবার সদর মহকুমা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন স্ব দলবলে তিনি৷ অভিযোগ, রাজ্যে বিরুদ্ধ মতের কন্ঠরোধ করতে বিপ্লব দেব প্রশাসনকে লেলিয়ে দিচ্ছেন ভবনগুলি ভাঙ্গার জন্য৷ মঠ চৌমুহনীর কংগ্রেসভবন ৪০ বছর পুরানো৷ সঙ্গে পুর নিগমের অফিস রয়েছে যাকে ভাঙ্গার পরিকল্পনা নেই সরকারের৷ প্রশাসন শাসক দলের স্বৈরাচারী কাজে সাই দিচ্ছেন৷ ডি এমের দারস্থ হবে বলেও বিজেপি সরকারকে হুশিয়ারী দিয়েছেন তিনি৷ বে আইনিভাবে সারা রাজ্যেই কংগ্রেস ভবনগুলি তছনছ করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী উন্মাদ হয়ে গেছেন বলে তোপ দাগেন গোপাল বাবু৷ তাঁর মতে, সরকার পরিচালনায় ব্যর্থ প্রবাসী দিল্লিবাসী মুখ্যমন্ত্রী৷ রাজ্য রাজনীতির অনভিঙ্গ বিপ্লব বাবুর শাসনের বিরুদ্ধে কংগ্রেস মাটি কামড়ে ধরে মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন৷ সরকার জনগনের আশা আকাঙ্খা মাটিতে মিঢ়িয়ে মহম্মদ বিন তুঘলুকের শাসন শুরু করেছেন৷ কংগ্রেস ভবনের উপর ড্রাজার চালানো হলে রাজ্যের প্রতিবাদের ঢেউ আছড়ে ফেলবেক কংগ্রেস কর্মীরা কড়া বার্তা দিয়েছেন তিনি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top