News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তদান শিবিরে যাবার পথে চিকিৎসক সহ আহত চার
Image

রক্তদান শিবিরে যাবার পথে চিকিৎসক সহ আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ রক্তদান শিবিরে যাওয়ার পথে পথদুর্ঘটনায় চিকিৎসক ও চিকিৎসা কর্মী সহ চারজন আহত হয়েছেন৷ জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে বারটা নাগাদ নলগড়িয়ায় একটি এম্বুলেন্স সজোরে গিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়৷ রানিরবাজার থানার পুলিশ জানিয়েছে, বাসের নম্বর টিআর ০১সি ১২১৯ এবং এম্বুলেন্সের নাম্বার ডিএল১কেডব্লিউ৭৯১৮৷ এম্বুলেন্সে ডাঃ সঞ্জীব দত্ত এবং নার্স মৌমিতা দাস নিয়োগী ছিলেন৷ তাঁরা জিরানীয়া সুকলে একটি রক্তদান শিবিরে অংশ নিতে যাচ্ছিলেন৷ দুজনেই আইজিএম হাসপাতালে কর্মরত৷ পুলিশ জানিয়েছে, এম্বূলেন্সটি নলগড়িয়াতে রাস্তায় দাড়িয়ে থাকা বাসে ধাক্কা দেওয়ায় বাসের চালক উত্তম দেবনাথ সহ এম্বুলেন্সের চালক লিটন শর্মা ও চিকিৎসক, নার্স উভয়েই আহত হন৷ তাঁদের মধ্যে ডাঃ সঞ্জীব দত্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ আহতদের সকলকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রানিরবাজার থানার পুলিশ ছঁুটে যায়৷ পুলিশ ও দমকল কর্মী তাঁদের উদ্ধার এবং হাসতাপালে পাঠানোর ব্যবস্থা করে৷

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছঁুটে যান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ ডাঃ সঞ্জীব দত্তকে উন্নত চিকিৎসার জন্য বর্হিঃরাজ্যে স্থানান্তরের সমস্ত ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন৷ জানা গেছে, ডাঃ দত্ত মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন৷ শনিবার তাঁকে বর্হিঃরাজ্যে নিয়ে যাওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top