News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় শ্যুটআউট, জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান
Image

পুলওয়ামায় শ্যুটআউট, জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ১২ মে (হি.স.): আবারও জঙ্গি হামলা| অকালেই প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| শ্যুটআউটে প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| গুলির লড়াই চলাকালীন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অন্তত তিনজন সন্ত্রাসবাদী| জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানের নাম হল, মণদীপ কুমার| তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮২ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার মোহাল্লা টাকিয়া (বারপোরা), চিনার বাগ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চিনার বাগ এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮২ ব্যাটেলিয়ন| রাতের অন্ধকারে তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| জঙ্গি হামলায় গুরুতর জখম হন সিআরপিএফ জওয়ান মণদীপ কুমার| শ্যুটআউট চলাকালীন রাতের অন্ধকারের সুযোগে, ভোররাত তিনটে নাগাদ পালিয়ে যেতে সক্ষম হয় অন্তত তিনজন সন্ত্রাসবাদী| গুরুতর জখম অবস্থায় সিআরপিএফ জওয়ান মণদীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়|
এদিকে, শ্যুটআউটে অন্তত দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| এছাড়াও গুরুতর আহত হয়েছেন একটি বাড়ির মালিক| পুলিশ সূত্রের খবর, শ্যুটআউট চলাকালীন কাঁধে চোট পেয়েছেন বশির আহমেদ নামে একজন গৃহকর্তা| কমবেশি আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলওয়ামার এসএসপি মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, ‘অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top