News Flash

  • Home
  • Uncategorized
  • বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত রুখতে কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হল শ্রীনগরের শহরতলি এলাকাগুলি
Image

বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত রুখতে কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হল শ্রীনগরের শহরতলি এলাকাগুলি

শ্রীনগর, ১১ মে (হি.স.) : অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার কড়া নিরাপত্তার বেড়া জালে মুড়ে ফেলা হয় শ্রীনগরের শহরতলি এলাকাগুলি। তার জেরে এদিন ১৪৪ ধারা জারি করা হয়েছে এম আর গঞ্জ, কনইয়ার, সাফা কদল, রেনওয়ারি এবং নওহাট্টা এলাকায়। শহরের বিভিন্ন জায়গায় কাঁটাতার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বুলেটপ্রুফ গাড়ি টহল দিতে দেখা গিয়েছে। এমনকি জামিয়া মার্কেট চত্বরে পুলিশ পিকেট বসানো হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্ত রুখতে নাওয়া কদল, রাজৌরি কদল, গোজওয়ারা, মালারাট্টা, ভোরি কাদল, খানইয়ার এলাকায় রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে।অন্যদিকে এদিন শ্রীনগরের শহরতলির বহু দোকান বন্ধ ছিল। স্থানীয়দের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়। শ্রীনগরে মৌলানা আজাদ রোডে আধাসেনা এবং পুলিশ নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top