News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা
Image

তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী রাজ্যভিত্তিক অনুষ্ঠান উদযাপনের কর্মসূচিতে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ থেকে আগরতলায় তিন দিনব্যাপী শ্রদ্ধঞ্জলি অনুষ্ঠান শুর হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রথম প্রেক্ষাগৃহে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কমল বরণ চক্রবর্তী ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট লেখক রবীন্দ্র কিশোর দেববর্মা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক নন্দকুমার দেববর্মা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার নিবিড় সম্পর্ক ছিলো৷ তাঁর লেখা গান, কবিতা, উপন্যাস ত্রিপুরা রাজ্যের একটি ঐতিহ্য৷ এই ঐতিহ্যকে আগামী দিনে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্মকে সচেতন করে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য৷ ত্রিপুরার সাথে কবিগুরুর যে নিবিড় সম্পর্ক ছিলো তা আমাদেরকে খুবই গর্বিত করে তোলে৷ তিনি রাজ্যের সাত বার এসেছিলেন৷ তাঁর বিভিন্ন লেখায় রাজ্যের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ৷ তিনি বলেন, আজকে এই দিনে সারা দেশের বিভিন্ন স্থানে এই দিবসটি পালিত হলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে এই দিবস পালনের এক অন্যতম বৈশিষ্ট্য ও ঐতিহ্য রয়েছে৷ কারণ কবিগুরুর সঙ্গে ত্রিপুরার সম্পর্ক ছিলো প্রাণের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক৷ উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা রবীন্দ্রনাথের সাথে তার পরিবারের সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে ত্রিপুরার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক শুরু হয়েছিলো, যা পরবর্তীতে আরও প্রস্ফুটিত হয়৷ তিনি আরও বেশি করে রবীন্দ্র চর্চা ও এর প্রসারে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক রীবন্দ্র কিশোর দেববর্মা কবিগুরুর সাথে ত্রিপুরার দীর্ঘদিনের সম্পর্কের উল্লেখ করে রবীন্দ্রনাথের সাহিত, কবিতা, গান ইত্যাদি স্থানীয় ভাষায় আরও বেশি করে অনুদিত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ এক্ষেত্রে ককবরকের পাশাপাশি মগ, চাকমা ইত্যাদি ভাষায়ও আরও বেশি করে অনুদিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ বিশিষ্ট সংগীত শিল্পী কমল বরণ চক্রবর্তী রবীন্দ্র সঙ্গীত চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিকতার ছোঁয়ায় যাতে এই গানের মৌলকতা নষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে দায়িত্ব সহকারে এগিয়ে আসতে হবে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংসৃকতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা বিষ্ণুপদ দাস৷ অনুষ্ঠানে শুরুতে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ উপস্থিত অতিথিগণ কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ রাজ্য ভিত্তিক তিনদিনের এই অনুষ্ঠানের আজকের ভাবনা পূজা পর্যায় ও আনুষ্ঠানিক পর্যায় হিসেবে পালন করা হয়৷ অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগণ মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক রবীন্দ্র অনুরাগী দর্শক শ্রোতাগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top