News Flash

  • Home
  • Uncategorized
  • ইনভেস্ট ত্রিপুরা সামিট নভেম্বরে
Image

ইনভেস্ট ত্রিপুরা সামিট নভেম্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে আগামী নভেম্বরে ইনভেস্ট ত্রিপুরা সামিট অনুষ্ঠিত হবে৷ রাজ্য সরকার এই সামিটের আয়োজন করছে৷ সামিটে এফআইসিসিআই, সিআইআই, আসোচ্যাম বণিকগোষ্ঠীিদের আমন্ত্রণ জানানো হবে৷ শুধু তাই নয়, একাধিক কেন্দ্রীয় মন্ত্রিদেরও আমন্ত্রণ জানাবে রাজ্য সরকার৷ বিনিয়োগ টানতেই এই সামিটের আয়োজন করছে রাজ্য সরকার, অর্থ দপ্তরের জনৈক আধিকারীক এই সংবাদ জানিয়েছেন৷

সূত্রের খবর, এই সামিটকে ঘিরে ইতিমধ্যেই অর্থ দপ্তর এবং শিল্প ও বাণিজ্য দপ্তর নানা প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বিশেষ ভারতীয় শিল্পপতিদের এই সামিটে আমন্ত্রণ জানানো হবে৷ পাশাপাশি আন্তর্জাতিক শিল্পপতিদেরও আমন্ত্রণ জানাবে সরকার৷ অর্থ দপ্তরের ওই আধিকারীকের কথায়, রাজ্যে কাঁচা মালের অভাব নেই৷ বনজ সম্পদ, রাবার, বাঁশ এবং প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করে বিরাট শিল্প গড়ে উঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ ফলে, শিল্পপতিদের কাছে রাজ্যের সম্পদগুলিকে সঠিকভাবে তুলে ধরার গেলেই বিনিয়োগ নিশ্চয়ই আসবে, মনে করছে রাজ্য সরকার৷

পাশাপাশি কুইন আনারসেরও প্রচার করা হবে ওই সামিটে৷ সূত্রের খবর, আনারসকে ভিত্তি করে রপ্তানি বাণিজ্য বাড়াতে যোগান যথেষ্ট নয় এই মুহুর্তে৷ তাই, কৃষকদের আনারস চাষে আরো উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷

অর্থ দপ্তরের আধিকারীকের কথায়, আগামী নভেম্বরে ইনভেস্ট সামিট বৃহৎ পরিসরে করার সুযোগ নেই৷ কারণ, বিগত ২৫ বছরে বাণিজ্যের প্রসারে তেমন কোন উদ্যোগ ছিল না৷ ফলে, গোটা দেশের কাছে ত্রিপুরা অনেকটাই অপরিচিত৷ ফলে, সামিট সমাপ্ত হওয়ার সাথে সাথেই রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আসবে, তেমনটা মনে করার কোন কারণ নেই৷ সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লি ত্রিপুরা ভবনের পদস্থ আধিকারীকদের ওই সামিট সফলতার সাথে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top