News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, আগ্নেয়াস্ত্র সহ ধৃত চারজন লস্কর জঙ্গি
Image

উত্তর কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, আগ্নেয়াস্ত্র সহ ধৃত চারজন লস্কর জঙ্গি

শ্রীনগর, ৯ মে (হি.স.): গত ৩০ এপ্রিল উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান তিনজন সাধারণ নাগরিক| জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদীদের ধরতে জোর তত্পরতা শুরু করে দিয়েছিল নিরাপত্তা বাহিনী| অবশেষে নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল তিনজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসবাদীরা| বুধবার বারামুল্লা ডিআইজি জানিয়েছেন, উত্তর কাশ্মীরে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের গোপন ডেরার হদিশ মিলেছে| গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের চারজন সন্ত্রাসবাদী এবং ছ’জন ওভার গ্রাউন্ড ওয়ার্কারকে| লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ|

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই হাজিবাল ফরেস্ট এলাকা থেকে দ্রাংবাল পর্যন্ত নজরদারি চালানো হয়| হাজিবাল-দ্রাংবাল উরেস্ট এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই, সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে একাধিক দিক থেকে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর যৌথ বাহিনী| অভিযান চলাকালীন যৌথ বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী|

গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের চারজন সন্ত্রাসবাদীকে| ধৃত সন্ত্রাসবাদীদের মধ্যে তিনজন হল, বিলাল আহমেদ নাজার, সুহাইব আকহুন ও আইজাজ গোজরী| ধৃত সন্ত্রাসবাদীদের হেফাজত ও গোপন ডেরা থেকে উদ্ধার করা হয়েছে দু’টি একে রাইফেল, একটি চাইনিজ পিস্তল, চারটি হ্যান্ড গ্রেনেড, ৫০টি একে রাউন্ড, চারটি একে ম্যাগাজিন এবং দু’টি পিস্তল ম্যাগাজিন| ধৃত সন্ত্রাসবাদীদের জেরা করে ছ’জন ওভার গ্রাউন্ড ওয়ার্কারের সম্পর্কে জানা যায়| পরে ছ’জন ওভার গ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ| উল্লেখ্য, গত ৩০ এপ্রিল উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান হাসীব নবি খান, ইরফান আহমেদ শেখ এবং মহম্মদ আসগর শেখ নামে তিনজন সাধারণ নাগরিক|তিনজনেরই বাড়ি বারামুল্লা জেলায় |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top