News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে স্বস্তি, কাশ্মীরে শুরু হল ট্রেন চলাচল
Image

অবশেষে স্বস্তি, কাশ্মীরে শুরু হল ট্রেন চলাচল

শ্রীনগর, ৯ মে (হি.স.) : টানা তিনদিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হল উপত্যকায়। এই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময় সূচী মেনেই এদিন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল কাশ্মীরে। শ্রীনগর-বাদগাম এবং উত্তর কাশ্মীরের বারামুলায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যদিকে বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ-কাজিগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল করেছে।

রাজ্য প্রশাসন এবং পুলিশের সঙ্গে আলোচনা করে আজ উপত্যকায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। এদিন যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি সুরক্ষার সঙ্গে ট্রেন চলাচল করে।

প্রসঙ্গত, রবিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তার বাহিনীর গুলিতে জঙ্গিদের হত্যার প্রতিবাদে বনধের ডাক দেয় কাশ্মীরের একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তার জেরে কার্যত জনজীবন স্তব্ধ হয়ে যায় উপত্যকায়। বিগত তিন ধরে বন্ধ থেকে রেল পরিষেবা। রেলের সূত্রে খবর বনধের সময় ট্রেন চালালে পাথর ছুড়ে, আগুন লাগিয়ে ট্রেনের কামরাগুলিকে ক্ষতিগ্রস্ত করা হয়। তাই বনধের সময় রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল। বুধবার বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি বনধ তুলে নিতেই ফের স্বাভানবিক হয় রেল চলাচল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top