News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, প্রাণহানির শঙ্কা
Image

পৃথক তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, প্রাণহানির শঙ্কা

কাবুল, ৯ মে (হি.স.): পৃথক তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল| বিস্ফোরণের পরই গুলিযুদ্ধ শুরু হয়| তবে, বিস্ফোরণ ও গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই| বুধবার সর্বপ্রথম জোড়া বিস্ফোরণ হয় কাবুলের পিডি ১৩ এবং কউলা-ই-ফতেউল্লাহ এলাকায়| বিস্ফোরণের পরই দশত-ই-বার্চি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়| এরই মধ্যে তৃতীয় তথা অপর একটি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের পিডি ১০ এলাকার অন্তর্গত শহর-ই-নও এলাকা| পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই|

কাবুল পুলিশের মুখপাত্র এইচ স্তানেকজাই জানিয়েছেন, ‘ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্সে| গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী| চলছে গুলির লড়াই|’বেসরকারি সূত্রের খবর, পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে| তবে, প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানা যায়নি| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি সন্ত্রাসবাদী সংগঠন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top