News Flash

  • Home
  • Uncategorized
  • মে দিবস পালনে বাধা দেওয়া সহ একগুচ্ছ অভিযোগে রাজ্য সরকারকে বিঁধলেন বিজন ধর
Image

মে দিবস পালনে বাধা দেওয়া সহ একগুচ্ছ অভিযোগে রাজ্য সরকারকে বিঁধলেন বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ মে দিবস, কার্ল মার্কস, পার্টি অফিস জবর দখল, সরকারী কর্মচারীকে সাসপেন্ড সহ একগুচ্ছ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ সেই সাথে বিজনবাবু বিজেপি আইপিএফটি জোট সরকারের মধ্যে যে বিবাদ চলছে সেই বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ রবিবার সিপিএম রাজ্য কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিজনবাবু৷
তিনি বলেন, মে দিবস পালন করার ক্ষেত্রে বিজেপি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ গেরুয়া বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন বিধায়কও৷ গোটা বিশ্বের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই মে দিবস পালন করার ক্ষেত্রে বিজেপি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে৷ কার্ল মার্কসের জন্মদিবস পালনের ক্ষেত্রেও বিজেপি সমস্যার সৃষ্টি করেছে৷
খাস জমি তথা সরকারি জমিতে পার্টি অফিস জবর দখল করে রাখার বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিজন ধর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের ঘটনা নিন্দনীয়৷ বহু পুরনো পার্টি অফিস রয়েছে৷ কোথাও কোথাও পার্টি অফিসের নামে এলটমেন্টও রয়েছে৷ কোথাও আবার অন্যের জমিতে করা হয়েছে৷ সমস্ত রাজনৈতিক দলের পার্টি অফিসের সম্পর্কেই তিনি বলেন এইভাবে উচ্ছেদ করা যায় না৷ প্রয়োজনে আইনীভাবে তার মোকাবিলা করা হবে বলে বিজনবাবু জানিয়েছে৷ তিনি আরও জানান সিপিএমের মোট ৯৯ টি অফিসে নোটিশ দেওয়া হয়েছে৷ নোটিশের ধরন একেকটির একেক রকম৷ কোথাও বলা হয়েছে পার্টি অফিস সরিয়ে নেওয়ার জন্য, আবার কোথাও বলা হয়েছে পার্টি অফিস যেখানে গড়ে তোলা হয়েছে তার কাগজপত্র দেখানোর জন্য৷ এসব একটি গণতান্ত্রিক সরকারের লক্ষ্যণ নয়৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিভিন্ন সময়ে রাখা বক্তব্যের বিষয়েও তিনি সমালোচনা করেছেন৷ পাশাপাশি পৃথক রাজ্যের দাবী তোলে আইপিএফটি এখন যেভাবে আন্দোলন করছে তা শুভ লক্ষণ নয় বলে জানান বিজন ধর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top