News Flash

  • Home
  • Uncategorized
  • আবর্জনা থেকে বিদ্যুৎ ও জ্বালানি তৈরি করবে রাজ্য
Image

আবর্জনা থেকে বিদ্যুৎ ও জ্বালানি তৈরি করবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ রাজ্যের শহরাঞ্চলগুলিতে স্থানীয় নগর প্রশাসন কর্তৃক সংগৃহীত বিভিন্ন আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার৷ একই সঙ্গে মিথেন গ্যাস তৈরি করে তা জ্বালানি হিসেবে বিক্রিয় সিদ্ধান্তও নিয়েছে রাজ্য৷ রাজ্যের নগরোন্নয়ন দফতর সংশ্লিষ্ট বিষয়ে জোরকদমে কাজ করেছে৷ প্রাথমিকভাবে আগরতলা পুরনিগম এবং ধর্মনগর পুর পরিষধে এ ধরনের প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য সরকার এই প্রকল্পগুলিতে পাবলিক, প্রাইভেট, পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার কথা ভাবছে৷ সে অনুযায়ী বহিঃরাজ্যের কয়েকটি সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তিও হয়েছে৷ নগরোন্নয়ন দফতরের প্রধানসচিব মনোজ কুমারকে সরকারি পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রকল্পের কাজ অনেকদূর এগিয়েছে৷ অতিসত্বর এ বিষয়ে কাজ শুরু হবে৷ তিনি জানান, আশা করা যায়, চলতি বছরের মধ্যেই লক্ষ্যে পৌঁছান সম্ভব হবে৷ আপাতত পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে৷ পরবর্তী সময় তার পরিমাণ বৃদ্ধি করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে৷ উৎপাদিত বিদ্যুৎ পাওয়ার গ্রিডে চলে যাবে৷
তিনি আরও জানান, মিথেন গ্যাসও তৈরি হবে এর দ্বারা৷ তা জ্বালানির জন্য ব্যবহার করা হবে৷ বিভিন্ন হোটেল কিংবা বেশি পরিমাণে জ্বালানির চাহিদা রয়েছে এমন প্রতিষ্ঠানে মিথেন গ্যাস সরবরাহ করা হবে৷ এতে রাজ্য সরকারের কোষাগার স্ফীত করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের গৃহীত পরিকল্পনা বিভিন্ন দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ এতে রাজ্য সরকারের আয়ের নতুন দিক উন্মোচিত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top