News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পের জেরে আগ্নেয়গিরির লাভাস্রোতের অাতঙ্ক, সরানো হয়েছে বাসিন্দাদের
Image

ভূমিকম্পের জেরে আগ্নেয়গিরির লাভাস্রোতের অাতঙ্ক, সরানো হয়েছে বাসিন্দাদের

হনলুলু (হাওয়াই), ৬ মে (হি.স.) : হাওয়াইয়ের বড় দ্বীপে ভূমিকম্পের জেরে জেগে উঠল কিলোওয়েয়া আগ্নেয়গিরি। লাভাস্রোত জনবসতির দিকে চলে আসায় ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।শুক্রবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল হাওয়াইয়ের বড় দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। আর ওই ভূমিকম্পের জেরেই জেগে ওঠে কিলোওয়েয়া আগ্নেয়গিরিটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, “কম্পনের জেরে কয়েকটি জায়গায় মাটির নীচ থেকে ধোঁয়া বেরিয়ে আসে। অনেক জায়গায় মাটিতে ফাটল দেখা দেয়। সেখান দিয়ে ধোঁয়া, আগুন বেরিয়ে আসছিল।” অগ্ন্যুৎপাত আগামী কয়েকদিনের মধ্যে কমবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে ভূমিকম্পের পরই দ্বীপের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ ফের চালু হলেও বাতাসে সালফার গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে।
ভূমিকম্পের জেরে আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল থেকে বেরিয়ে আসছে লাভাস্রোত। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হাওয়াইয়ের মেয়র হ্যারি কিম বলেন, “যে সব বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, তাঁরা বাড়ি ফিরতে চাইলে সরকার তাঁদের সাহায্য করবে।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top