News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
Image

কলমচৌড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৫ মে৷৷ কলমচৌড়া থানাধীন মানিক্যনগর রুখিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশের গভীর জঙ্গলে উদ্ধার হয়েছে পচাগলা মৃতদেহ৷ অশনিবার সকালে কয়েকজন ঐ জঙ্গলে লাকড়ী সংগ্রহ করতে যায়৷ পচা গন্ধ পেয়ে কাছে এগিয়ে দেখে একটি মৃতদেহ ৷ এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ স্থানীয় লোকজন কমলচৌড়া থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বক্সনগর হাপাতালে মর্গে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছেন এখন পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ পুলিশের ধারনা অন্য কোন জায়গায় আপরিচিত এই ব্যক্তিকে হত্যা করে মৃতদেহটি রুখিয়ার গভীর জঙ্গলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়৷ কেননা সাম্প্রতিক সময়ে থানা কিংবা ঐ এলাকায় কোন নিখোঁজ সংক্রান্ত থানায় মিসিং ডায়েরি নেই৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এই স্থানে আজ থেকে দেড় বৎসর আগেও একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top