News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে ফের ক্ষমতায় ফিরে আসা প্রসঙ্গে আশাবাদী সিদ্দারামাইয়া
Image

কর্ণাটকে ফের ক্ষমতায় ফিরে আসা প্রসঙ্গে আশাবাদী সিদ্দারামাইয়া

বেঙ্গালুরু, ৬ মে (হি.স.) : বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় আসবে। রবিবার আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। দক্ষিণের এই রাজ্যে এখনও কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু যেভাবে গোটা দেশে বিজেপির ঝড় উঠেছে তাতে কর্ণাটকে নিজেদের গড়ে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা কংগ্রেস সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। এমন সময় সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দিরামাইয়া এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ইয়েদুরাপ্পা এবং কুমারস্বামী দুই জনেই দাবি করছে যে তারা ক্ষমতায় আসবে। কিন্তু আপনারা যদি বিজেপির রেকর্ড দেখেন তবে দেখবেন বহু গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি কোনওদিন জেতেনি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে।
অন্যদিকে, রাজ্যের একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্যের মানুষ কংগ্রেসকে যোগ্য জবাব দেবে। কংগ্রেসকে যদি কেউ পরাজিত করতে পারে তবে সেটা বিজেপি। কংগ্রেস যখন কোনও নির্বচন হেরে যায় তখন তারা ইভিএম যন্ত্রকে দোষ দেয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top