News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্যোজাত তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার নন্দননগরে
Image

সদ্যোজাত তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার নন্দননগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ আগরতলা শহরের কাছে নন্দননগরে একসঙ্গে তিনটি শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে, নন্দননগর কোয়ার্টার কমপ্লেক্সের পেছনে আনারস বাগানে তিনটি শিশুর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় শ্রমিকরা৷ সাথে সাথেই তারা খবর দেয় পুলিশকে৷ জি বি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে জি বি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি সদ্যোজাত শিশুর৷ এক থেকে দুই দিন বয়সি এই শিশুদের মৃতদেহ কীভাবে ঐ স্থানে এল তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ উদ্ধারকৃত মৃতদেহগুলির মধ্যে একটি ছেলে ও দুটি কন্যা রয়েছে৷ এদের হত্যা করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ উদ্ধারকৃত শিশুদের মৃত্যুর কারণ জানতে মৃতদেহগুলি ময়না তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top