News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের বানিহাল সেতু ভেঙে গুরুতর আহত ৪
Image

জম্মু ও কাশ্মীরের বানিহাল সেতু ভেঙে গুরুতর আহত ৪

বানিহাল, ৬ মে (হি.স.) : লোহার সেতু ভেঙে গুরুতর আহত ৪। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রামবানে দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা স্থিতিশীল।
রবিবার সকালে দুইটি ট্রাক রামবান জেলার রামসো এলাকার নাল্লাহ বিশলারীতে ৩০০ মিটারের একটি লোহার সেতু দিয়ে যাচ্ছিল। তখন সেতুটি ভেঙে পড়ে। এতে দুটি ট্রাকের চালক এবং খালাসি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। এলাকাটি দুর্গম থাকার জন্য উদ্ধার কাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা স্থিতিশীল। কি কারণে সেতুটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে। চার বছর আগে আইআরসিওএন নামে একটি সংস্থা এই সেতুটি তৈরি করে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ট্রাক দুইটি নির্মীয়মান একটি সুড়ঙ্গের জন্য নির্মাণের জিনিস নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুইটিকে উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top