News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রীর কছে রাজ্যে আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের দাবী জানালেন মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় মন্ত্রীর কছে রাজ্যে আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের দাবী জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরায় আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপনের জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি

শনিবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

শঙ্কর প্রসাদের কাছে দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার নয়াদিল্লতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী৷ সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, রাজ্যের বহু ছেলেময়ে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন৷ তারা রাজ্যে ফিরে আসতে চাইছেন৷ রাজ্যে তাদের জন্য সঠিক পরিকাঠামো নেই৷ তাই আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপন করার প্রস্তাব রাখা হচ্ছে৷ যদিও ইতিমধ্যেই রাজ্যে দুটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছে৷ একটি লিচুবাগানে এবং অন্যটি ইন্দ্রনগরে৷ নতুন প্রস্তাবিত সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপন করা হবে গোর্খাবস্তিস্থিত অরণ্য ভবনের পাশে৷ এজন্য ১৪ একর জমিও চিহ্ণিত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন যাতে অবিলম্বে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়৷

সাক্ষাকালে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবী জানিয়েছেন গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য সিএসসি ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিঃ ত্রিপুরা সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে রাজ্যের ১১৭৮ টি গ্রাম পঞ্চায়েতকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য৷ তার জন্য ব্যয় ধরা হয়েছে ৩৪৯৮ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি জরুরী ভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top