News Flash

  • Home
  • Uncategorized
  • ধুলো ঝড়ে লণ্ডভণ্ড উত্তর প্রদেশে : আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ
Image

ধুলো ঝড়ে লণ্ডভণ্ড উত্তর প্রদেশে : আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ মে (হি.স.): ধুলো ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তাজনগরী আগ্রা সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত| ধুলো ঝড়ের তাণ্ডবে উত্তর প্রদেশের একাধিক জেলায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ৯১ জন| ভয়াবহ ধুলো ঝড়ের আতঙ্ক এখনও মুছে যায়নি উত্তর প্রদেশের মানুষজনের মন থেকে| এমতাবস্থায় শনিবার আকাশপথে ধুলো ঝড়ে বিপর্যস্ত একালাগুলি পরিদর্শন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি ঝড়-বৃষ্টি ও ধুলো ঝড়ে বিপর্যস্ত এলাকাগুলিতে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|
ধুলো ঝড়ের তাণ্ডবে সবচেয়ে খারাপ অবস্থা তাজনগরী আগ্রার| শুধুমাত্র আগ্রায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, শনিবার আগ্রার ফতেহাবাদে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ফতেহাবাদে পৌঁছে দুর্গতদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী| ফতেহাবাদে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে| মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের বিনামূল্যে চিকিত্সা করা হচ্ছে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top