News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে হুরিয়তের দুই শীর্ষনেতা গৃহবন্দি, গ্রেফতার মহম্মদ ইয়াসিন মালিক
Image

জম্মু ও কাশ্মীরে হুরিয়তের দুই শীর্ষনেতা গৃহবন্দি, গ্রেফতার মহম্মদ ইয়াসিন মালিক

শ্রীনগর, ৫ মে (হি.স.) : উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্ত রুখতে উদ্যোগী হল প্রশাসন। শনিবার হুরিয়ত কনফারেন্সের দুই নেতা সইদ আলি শাহ গিলানি এবং মিরওইয়াজ মৌলবি ওমর ফারুককে গৃহবন্দি করা হয়। অন্য আর এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা মহম্মদ ইয়াসিন মালিককে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সইদ আলি শাহ গিলানির হায়দরপোরের বাড়িতে এক বৈঠকে মিলিত হন মিরওইয়াজ মৌলবি ওমর ফারুক এবং মহম্মদ ইয়াসিন মালিক। সেই বৈঠক ঠিক হয় শনিবার তারা স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন। এই বিচ্ছিন্নতাবাদী নেতাদের সাংবাদিক সম্মেলনের জেরে উপত্যকার আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা থেকেই শনিবার সকালে ওই তিন নেতাকে বন্দি করে রাখে প্রশাসন। সূত্রের দাবি শনিবার সকালে নাইজিনে মিরওইয়াজ মৌলবি ওমর ফারুকের বাসভবনের সামনে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করে তাকে গৃহবন্দি করে রাখা হয়। অন্যদিকে সইদ আলি শাহ গিলানিকেও এদিন গৃহবন্দি করে রাখে প্রশাসন। শ্রীনগর থেকে গ্রেফতার করা হয় মহম্মদ ইয়াসিন মালিককে। তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top