News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের ঘাটতি নেই, তবু পাম্পে দীর্ঘ লাইন, জল্পনা তুঙ্গে
Image

পেট্রোলের ঘাটতি নেই, তবু পাম্পে দীর্ঘ লাইন, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷  পেট্রোল সরবরাহ স্বাভাবিক হওয়া সত্বেও আগরতলায় অধিকাংশ পাম্পে পেট্রোল মিলছে না৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে,  আগরতলায় সবকটি পেট্রোল পাম্প মিলিয়ে ৮৭ কেএল পেট্রোল আজ মজুত রয়েছে৷ অথচ আগরতলায় দৈনিক চাহিদা সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কেএল পেট্রোল৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে পেট্রোলের ঘাটতি না থাকা সত্বেও পাম্প গুলিতে দীর্ঘ লাইন কেন দেখা যাচ্ছে? খাদ্য দপ্তর সূত্রে খবর, শুক্রবার সারা রাজ্যে পেট্রোল মজুত রয়েছে ৬০৪ কেএল৷ সে জায়গায়, দৈনিক চাহিদা সারা রাজ্যে মোট ১৫০ কেএল৷ সূত্রের খবর, এই উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আইওসিএলকে সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার৷ কারণ, রাজ্যে পেট্রোলের মজুতের নিরিখে সংকট দেখা দেওয়া খুবই অস্বাভাবিক ঘটনা৷

এদিকে, ধর্মনগর তেল ডিপোতে বিজি রেল লাইনে যুক্ত হওয়া সত্বেও রাজ্যবাসী এর সুফল পাচ্ছেন না৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ধর্মনগর তেল ডিপোতে শুধু ডিজেল ওয়াগনে করে আসছে৷ পেট্রোল ওয়াগনে করে আনা সম্ভব হচ্ছে না৷ কারণ, ধর্মনগর তেল ডিপোতে প্রয়োজন অনুসারে পেট্রোলের ধারন ক্ষমতা নেই৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কেরোসিন যেখানে মজুত করে রাখা হয় সেখানে পেট্রোল মজুত করা হোক৷ কিন্তু, সেকেরকোটে আইওসিএলের তেল ডিপো গড়ে উঠবে এই যুক্তিতে কেরোসিনের স্থানে পেট্রোল মজুত করার প্রস্তাব খারিজ করে দেয় আইওসিএল৷ ফলে, ওয়াগনে করে জ্বালানি তেল আমদানির পুরো সুফল মিলছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top