News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি থেকে নির্বাচনী প্রচারে বেঙ্গালুরু গেলেন মুখ্যমন্ত্রী
Image

দিল্লি থেকে নির্বাচনী প্রচারে বেঙ্গালুরু গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব শুক্রবার পার্টির নির্বাচনী প্রচারে যোগ দিতে বেঙ্গালুরু যান৷ কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি৷ দিল্লিতে রাজ্যের স্বার্থ আদায়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বিপ্লব কুমার দেব বেঙ্গালুরু উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন৷ গত ২ মে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে দিল্লি যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুনার দেব৷ বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে তার দীর্গ বৈঠক হয়৷ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন৷ এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংঙের সঙ্গেও বৈঠকে মিলিত হন৷ শুক্রবার দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওয়ানা হওয়ার আগে বিপ্লব কুমার দেব টেলিফোনে জানিয়েছেন, কর্ণাটকে নির্বাচনী জনসভা তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম পার্টির কোনও নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সুযোগ এসেছে৷ পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আসন্ন বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রচারেও যেতে হবে এবং পার্টির নির্দেশ অনুযায়ী কর্মসূচি তৈরি হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top