News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আগুন ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
Image

ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আগুন ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

আহমেদাবাদ, ৩ এপ্রিল (হি.স.) : আগুন লাগল ইসরোর আহমেদাবাদের দফতরে ৷ বৃহস্পতিবার ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে এই আগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন ৷ একজন সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন ৷ শর্ট সার্কিট থেকেই ইসরো চত্ত্বরের ৩৭ নম্বর বিল্ডিংয়ে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ৷
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের অম্বাওয়াড়ি ভিস্তার অঞ্চলে অবস্থিত ইসরোর ওই অফিসে, যন্ত্রপাতি মজুত রাখার ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন এবং ১০টি অ্যাম্বুল্যান্স। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন সিআইএসএফ–এর এক জওয়ান। পুরো বাড়িটি খালি করে দিয়ে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শার্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তার, মেশিনের তেল, যন্ত্রপাতির মতো দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে জ্বলে ওঠে আগুন। অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে মনে করছে ইসরো।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top