News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্দারামাইয়াকে ‘কংগ্রেসের এটিএম’ বলে কটাক্ষ করলেন যোগী আদিত্যনাথ
Image

সিদ্দারামাইয়াকে ‘কংগ্রেসের এটিএম’ বলে কটাক্ষ করলেন যোগী আদিত্যনাথ

সিরসি, ৩ মে (হি.স.) : নজিরবিহীন ভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার নিন্দায় মুখোর হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। সেই সূত্রে বৃহস্পতিবার উত্তরা কন্নাডা বিধানসভা কেন্দ্রের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিদ্দারামাইয়াকে ‘কংগ্রেসের এটিএম’ বলে কটাক্ষ করেছেন তিনি। এই প্রসঙ্গে জনসভায় তিনি বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। উপকূলবর্তী এলাকায় বহু বিজেপি এবং সঙ্ঘ পরিবারে বহু সমর্থকদের নির্বিচারে খুন করা হয়েছে। এই বিষয়ে রাজ্য প্রশাসন নির্বিকার। অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন উদসীন।’
রাজ্যের বেহাল আর্থিক দশার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উন্নয়নকে বিদায় জানিয়ে সিদ্দারামাইয়ার সরকার এখন জাতপাত, ধর্মের নামে রাজনীতি করছে। গোটা দেশের নিরিখে কর্ণাটকে কৃষকদের অবস্থা খুবই খারাপ। কৃষকদের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি রাজ্য সরকার।’ এছাড়াও জেহাদিদের বাড়বাড়ন্তর জন্য সিদ্দারামাইয়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিদ্দারামাইয়াকে দুর্নীতিগ্রস্ত বলেও কটাক্ষ করেছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top