News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় প্রবীণ নাগরিকদের পেনশন দেবে কেন্দ্রীয় সরকার
Image

প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় প্রবীণ নাগরিকদের পেনশন দেবে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : এবার প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় প্রবীণ নাগরিকদের জন্য দশ হাজার টাকা পেনশন দেবে মোদী সরকার। জানা গিয়েছে, এই যোজনায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। এই প্রকল্পে তাঁরা ১০,০০০ টাকা পেনশন পাবেন। আগে এই প্রকল্পে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন প্রবীণ নাগরিকরা। সেই সীমা বাড়িয়ে ১৫ লক্ষ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সঙ্গে প্রকল্পে আমানতের শেষদিন ৪ মে ২০১৮ থেকে বাড়িয়ে ২১ মার্চ ২০২০ পর্যন্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় মোদী সরকার।
ভারতীয় জীবন বিমা নিগম পরিচালিত প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় আমানত করতে পারবেন শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই। ৬০ বছর হয়স হলে তবেই এই যোজনায় বিনিয়োগ করা যাবে। সরকারের দাবি, ২.২৩ লক্ষ প্রবীণ নাগরিক ইতিমধ্যে এই প্রকল্পে নিজেদের নাম লিখিয়েছেন। এই যোজনায় বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পান বিনিয়োগকারীরা। এই প্রকল্পের আওতায় ১০ বছর পর্যন্ত ৮ শতাংশ সুদের নিশ্চয়তা দেয় সরকার। কোনও কারণে বাজারে সুদের হার কমে গেলে ভর্তুকি দেয় সরকার।
২০১৭ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব। তাছাড়া এই প্রকল্পকে জিএসটির বাইরে রেখেছে মোদী সরকার। তাছাড়া প্রকল্পে যোগদানের ৩ বছর পর বিনিয়োগকৃত অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন বিনিয়োগকারী। পেনশনভোগীর মৃত্যু হলে বিনিয়োগকৃত অর্থ উত্তরাধিকারিকে ফিরিয়ে দেবে সরকার।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top