News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্বে জাস্টিন ল্যাঙ্গার
Image

অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্বে জাস্টিন ল্যাঙ্গার

সিডনি, ৩ মে (হি.স.) : অবশেষে জল্পনা অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্বে অাসছেন প্রাক্তন টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গার৷ দক্ষিণ অাফ্রিকা সফরে বল বিকৃতি কাণ্ডের জেরে অস্ট্রেলিয়া দলের কোচের পদ থেকে ইস্তফা দেন ডারেন লেম্যান৷ এবার প্রাক্তন টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে অজিদের প্রধান কোচের দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ অাগামী ২২ মে থেকে টেস্ট, একদিনের এবং টি-২০ তিনটি ফর্ম্যাটেই অজিদের কোচের দায়িত্ব সামলাবেন ল্যাঙ্গার৷
নতুন দায়িত্ব পাওয়া ৪৭ বছরের অজি কোচ জানান, ‘ অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব গর্বের ব্যাপার৷ নিজের দেশের ক্রিকেট টিমকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি উত্তেজিত৷ আমাদের সামনে এখন কিছু প্রতিবন্ধকতা থাকলেও, অস্ট্রেলিয়ার ক্রিকেটে প্রচুর প্রতিভা রয়েছে৷ আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম আবার দেশকে গর্বিত করবে৷’
আগামী চার বছরের জন্য অজিদের পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ল্যাঙ্গার৷ তাঁর কোচিংয়ে ২০১৯ বিশ্বকাপ ছাড়াও দুটি অ্যাসেজ এবং একটি টি-২০ বিশ্বকাপ খেলবে অজিরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top