News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক বোড়োল্যান্ড : কোকরাঝাড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ, ভোগান্তি শতাধিক যানবাহনের
Image

পৃথক বোড়োল্যান্ড : কোকরাঝাড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ, ভোগান্তি শতাধিক যানবাহনের

কোকরাঝাড় (অসম), ২ মে (হি.স.) : পৃথক বোড়োল্যান্ডের দাবিত উত্তাল কোকরাঝাড়ের কারিগাঁও এলাকা। বুধবার সকাল থেকে প্রস্তাবিত ৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে বিক্ষোভ প্রদর্শন করছে নিখিল বোড়ো ছাত্র সংস্থা (আবসু),পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম),আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিভ ফ্রন্ট অব বোডোল্যান্ড-প্রগতিশীল (এনডিএফবি-প্র)-সহ বোড়ো জনগোষ্ঠীয় অন্যান্য সংগঠন। সড়ক অবরোধের ফলে দুধারে আবদ্ধ হয়ে পড়েছে শ শ যানবাহন।

আজ বুধবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আবসু, আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোডোল্যান্ড (প্রগতিশীল) সংক্ষেপে এনডিএফবি (প্র) প্রভৃতি সংগঠনের কর্মী-সমর্থকরা ৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করছেন আন্দোলকারীরা। পৃথক বড়ো রাজ্য গঠনের প্ৰতিশ্ৰুতি পালন না করার প্ৰতিবাদে কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে তাঁদের এই বিক্ষোভ প্ৰদৰ্শন, জানিয়েছেন আন্দোলনকারী এনডিএফবি (প্ৰগতিশীল)-এর সাধারণ সম্পাদক গোবিন্দ বসুমতারি৷

তাঁদের দাবির সপক্ষে গোবিন্দ বসুমতারি বলেন, নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, সরকার গড়লে দু মাসের মধ্যে তাঁদের দাবি-দাওয়া পূরণের পাশাপাশি সব সমস্যাবলি দূর করবে বিজেপি। কিন্তু চার বছর হয়ে গেছে। লক্ষ্যপ্ৰাপ্তিতে কেন্দ্ৰীয় সরকার কেবল অবহেলা ও বঞ্চনা ছাড়া আর কিছুই দেয়নি তাঁদের। তাছাড়া তাঁদের আরও দাবি, পৃথক বোড়োল্যান্ড গঠন এবং বোডোল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এর বাইরে বসবাসকারী বোড়ো জনগোষ্ঠীর মানুষজনের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনও কিছুই পূরণ করেনি নরেন্দ্র মোদী সরকার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top