News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে গেরুয়া শিবিরের আধিপত্য
Image

ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে গেরুয়া শিবিরের আধিপত্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথেই ত্রিপুরা বার কাউন্সিলের নিয়ন্ত্রকও পরিবর্তন হয়েছে৷ কাউন্সিলের নির্বাচনে বিজেপি ও অধিবক্তা পরিষদের আধিপত্য কায়েম হয়েছে৷ ফলাফল এখনো ঘোষণা হয়নি৷ তবে বিজেপি ৭টি এবং সমর্থক অধিবক্তা পরিষদ ২টি আসন দখল করেছে৷ সিপিএমের ঝুলিতে চারটি এবং কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করেছে৷

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি লিগ্যাল সেলের কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব জানিয়েছেন, গত ২৮ মার্চ ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ও আজ মিলে গননা সম্পন্ন হয়েছে৷ এখন সুপ্রিমকোর্টের অনুমোদনের পরই ফলাফল ঘোষণা করা হবে৷ নির্বাচনের ফলাফল বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে পাঠানো হবে৷ সেখান থেকে সুপ্রিমকোর্টের অনুমোদন পাওয়ার পর ফলাফল নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷

শ্রী দেব জানান, বিজেপি ও অধিবক্তা পরিষদের পক্ষে নয়জন বিজয়ী হয়েছেন৷ তাঁরা হলেন, বিভাল নন্দি মজুমদার, দীপঙ্কর শর্মা, হিমাংশু দেব, কালকি দেব, প্রদ্যুত কুমার ধর, প্রণব বিশ্বাস, রঞ্জিত চক্রবর্তী, রতন দত্ত ও সুদর্শন শর্মা৷

এদিকে সিপিআইএম প্রার্থী হরিবোল দেবনাথ, প্রশান্ত কুমার পাল, সরদিন্দু চক্রবর্তী এবং সুভাষ চন্দ্র রায় জয়ি হয়েছেন৷ কংগ্রেসের পিযুষ কান্তি বিশ্বাস এবং নির্দল প্রার্থী পুরোষত্তম রায় বর্মণ জয়ি হয়েছেন বলে  জানা গেছে৷

শ্রী দেবের কথায়, পাচ বছরের জন্য ত্রিপুরা বার কাউন্সিলের নতুন কমিটি গঠিত হবে৷ এবছর মোট ভোটার ছিলেন ১০১০জন৷ তাঁদের মধ্যে ৯১৯ জন ভোট দিয়েছেন৷ তবে, ৮৫৩টি ভোট বৈদ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে৷ ত্রিপুরা বার কাউন্সিলে মোট আসন ১৫টি৷ এই ১৫টি আসনে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন৷ এই নির্বাচনে রির্টানিং অফিসার ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিরাচপতি সুভাশিষ তলাপাত্র৷ এখন সুপ্রিমকোর্ট বিজ্ঞপ্তি জারি করার পরই আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে৷ এরপর নির্বাচিত সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top