News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে তছনছ বহু বাড়ি, ত্রাণ শিবিরে ১২২ পরিবার
Image

ঝড়-বৃষ্টিতে তছনছ বহু বাড়ি, ত্রাণ শিবিরে ১২২ পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ ঘুর্ণিঝড়ের প্রকোপে পড়েছে রাজ্য৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হয়েছে৷ ফলে বর্ষা মরশুমের শুরুতেই রাজধানীর একাংশ রাস্তাঘাট জলমগ্ণ হয়ে গেছে৷ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন৷ জানা গেছে, পশ্চিম জেলায় বহু বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বজ্রপাতে সোমবারও একজনের মৃত্যু হয়েছে৷ এছাড়া এক শিশুও বজ্রপাতে আহত হয়েছে৷ পশ্চিম জেলায় তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ তাতে ১২২ পরিবার আশ্রয় নিয়েছে৷

ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে৷ বিলোনীয়ায় গাছ ভেঙ্গে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল৷ অমরপুর-যতনবাড়ি রাস্তাতেও গাছ ভেঙ্গে পড়ে দীর্ঘ সময় রাস্তা অবরুদ্ধ ছিল৷

এদিন জিরানীয়া মহকুমায় চম্পকনগরে পাঁচ বছরের শিশু নৃপেন দাস বজ্রপাতে গুরুতর আহত হয়েছে৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সূত্রের খবর, শিলাছড়িতে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন৷ তবে, নাম জানা যায়নি৷

এদিন, আগরতলায় বৃষ্টিপাতের পরিমান ছিল ৫৪ এমএম৷ ঘূর্ণিঝড়ের সময় বাতাস ১৪০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটেছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হবে৷ সাথে বজ্রপাতও হবে৷

সোমবার সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত৷ সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়েছে বহু এলাকায়৷ রাজধানীর পার্শ্ববর্তী চন্দ্রপুরের হরেকৃষ্ণপাড়ার অধিকাংশ বাড়ি ধবংস হয়ে গেছে৷ বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷ উদ্ধারকাজ তদারকি করছেন রাজ্য প্রশাসনের কর্তারা৷

আগরতলায় সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে৷ সারা রাজ্য থেকে এখন খবর এসে পৌঁছায়নি৷ তবে আগরতলার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়ও বজ্র ও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঘূুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে৷ আগরতলার নিকটবর্তী চন্দ্রপুরের হরেকৃষ্ণপাড়া ঘুর্ণিঝড়ের প্রকোপে বিধবস্ত প্রায়৷ এলাকাটি ধবংসস্তুপে পরিণত হয়েছে৷ এলাকার প্রায় বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পাকা মজবুত বাড়ি ছাড়া সবকিছু তছনছ হয়ে গেছে৷ বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷

দূর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম জেলায় সদর, মোহনপুর এবং জিরানীয়া মহকুমায় মোট ৩২টি বাড়ি পূরো ধবংস হয়েছে৷ ৭৫টি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৫৮০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷

রাজ্য প্রশাসনের আধিকারিকরা এলাকায় ছুটে গেছেন৷ দুর্গতদের সহায়তার জন্য উদ্ধারকারী দল এলাকায় পৌঁছে গেছে৷ গৃহহীনদের আপাতত পার্শ্ববর্তী সরকারি বিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ অন্যদিকে রাজধানী আগরতলার বহু ছোট বড় পথ জলমগ্ণ হয়ে পড়েছে৷ যদিও থাকা জল সরানোর জন্য পাম্প কাজে লাগানো হয়েছে৷ জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের৷ রাস্তাঘাট  যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top