News Flash

  • Home
  • Uncategorized
  • চলো পাল্টাই- কী পাল্টাল ভাই
Image

চলো পাল্টাই- কী পাল্টাল ভাই

সায়ন্তক চৌধুরী
চলো পাল্টাই- ছোট্ট ছেলেটির মুখেও শোনা যেত এমন পাল্টানোর কথা৷ কি বুঝতো ছোট্ট ছেলেটি? তবুও পাল্টাই বলে বেশ কৌতুক বোধ করতো৷ কি পাল্টাই না বুঝলেও ছোট্ট শিশুটিও এক সময়ে তাই বলতো৷ তবে শিশুটি বুঝুক আর না বুঝুক- পাল্টেছে বটে৷ ১৮ সালে সেই পাল্টাপাল্টির খেলা চললো৷ ছিল এক উন্মাদনা৷ এ যেন টাল মাটাল অবস্থা৷ ছিল চারিদিকে এক উত্তাল ঢেউ৷ সেই ঢেউয়ের দোলায় দুলতে দুলতে এ রাজেও পদ্মফুল ফুটলো৷ এ পাল্টানোর অভিঘাত ছিল রাজনীতির অঙ্গনে৷ পঁচিশ বছরের বাম সরকারকে পাল্টানোর স্লোগান৷ এমন স্লোগান ছিল বিজেপির৷ সরকার পরিবর্তনের স্লোগান৷ অসংগঠিত বিজেপি যেন অসাধ্য সাধন করল৷
তাইতো চলো পাল্টাই- মানে পাল্টে গেল সরকার৷ যে বটবৃক্ষ দীর্ঘ পঁচিশ বছর আপদে বিপদে আম জনতাকে আগলে রেখেছিল সেই বটবৃক্ষের পতন হল৷ ক্ষমতা থেকে ছিটকে পড়লো সিপিএম৷ চলো পাল্টাই স্লোগানে মুখর হল রাজ্য৷ মাত্র দুই বছর নয়মাস রাজনীতির অঙ্গনে বিচরণ করে মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব কুমার দেব৷ বিজেপির এ কিন্তু কম প্রাপ্তি নয়৷ এবং পাল্টে গেলো বাম সরকার- তাও সত্য৷ জনগণ পাল্টে দিলেন৷ জনগণের রায় মাথা পেতে নিল বাম নেতারা৷ এদিকে জনগণের প্রত্যাশার পারদ চড়তে লাগলো৷ কেননা, রাজ্যে বিজেপি সরকার৷ বিজেপি নেতৃত্বরা ঢালাওভাবে দিয়েছিলেন নির্বাচনি প্রতিশ্রুতি৷ বর্তমানে দুই মাসের কাছাকাছি হতে চলেছে বিজেপি সরকারের বয়স৷ এরই মাঝে প্রশাসনিক কাজে যেন দেখা দিয়েছে স্থবিরতা৷ বিভিন্ন দপ্তরে কর্মসংসৃকতি এখনো সেই তিমিরে৷ সাধারণ মানুষ আজও ভোগান্তির শিকার৷ তাই প্রশ্ণ জাগে- কীসের জন্য বাম সরকারকে পাল্টানো হল? গতিশীল প্রশাসন আজও অধরা৷ বিভিন্ন দপ্তরের কর্মীদের মাঝে যেন বইছে চোরাস্রোত৷ বাম আমলের কর্মসংসৃকতি আজও বহাল৷ এখনো সামান্য ঝড়ে বিদ্যুৎ পরিষেবা লাটে উঠছে৷ ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকে বিভিন্ন এলাকা৷ চোখে পড়ে সেই বাম আমলের দৃশ্য৷ বিভিন্ন দপ্তরে দেখা যায় কর্মীরা ভাতঘুমে আচ্ছন্ন৷ সবাই চলছে যেন গদাই লস্করি ছালে৷ ভাবখানা যেন এমন- ক্ষমতা পাল্টালে কি হবে, আমরাতো আছি আমাদের জায়গায়৷ এদিকে বাম নেতারা পাল্টাতে ব্যস্ত৷ সবকিছু যেন চলছে আগের মত৷ বিভিন্ন বাস সিন্ডিকেটে দেখা যাচ্ছে বাম আমলের সেই চেনা লোকদের৷ পরিবর্তন শুধু একটা- এখন তাদের কপালে গেরুয়া তিলক কিংবা গলায় গেরুয়া উত্তরীয়৷ বাম নেতারা বিজেপির নেতা সেজে বসে আছে৷ এতটুকু শুধু পাল্টাইয়ের ফসল৷ অফিস আদালতে যাদের দাপটে তারা আগেও ছিল এখনও আছে৷ আগে তারা বলতো ইন্কিলাব জিন্দাবাদ৷ এখন বলছে ভারত মাতা কি জয়৷ যেন ভারত মাতার নিবেদিত সন্তান তারা৷ গিরিগিটির মত খোলস পাল্টিয়ে যেন সাচ্চা বিজেপি বনে গেছে তারা৷ শুধু নেই লাল ঝান্ডা আছে গেরুয়া পতাকা৷ স্থানীয় ভাবে ছড়ি ঘোরাচ্ছেন তারাই৷ যেন তারাই সর্বেসর্বা৷ বাম আমলে যেসব পরিষেবা বেহাল ছিল এখনো তেমন আছে৷ ইতর বিশেষ কিছুই পাল্টায়নি৷ প্রশাসন যেন ভেঙ্গে পড়ছে৷ বিজেপি সরকার এখনো শুধু আশার আলো দেখাচ্ছে৷ এভাবে দুই মাসের কাছাকাছি সময় কেটে গেল৷ চলো পাল্টাই এর কিঞ্চিৎ স্বাদও পাচ্ছে না রাজ্যবাসী৷ অনেককে বলতে শোনা যায়- চলো পাল্টাই- আজও তো অধরা রয়ে গেল৷ ক্ষমতা পাল্টালেও রাজ্যবাসী কবে ‘চলো পাল্টাই’ এর স্বাদ পাবে তা বুঝতে পারছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top