News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের মালখানা লুট প্রাথমিক সাফল্য পুলিশের, ধৃত এক
Image

আদালতের মালখানা লুট প্রাথমিক সাফল্য পুলিশের, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলায় প্রধান জেলা ও দায়রা আদালত চত্বরে পুলিশ কোর্টের মালখানা এবং রেকর্ড রুম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও অস্ত্রশস্ত্র গায়েব হওয়ার পর রবিবার এক সন্দেহভাজন দুষৃকতিকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ এই প্রথম সাফল্য পেল৷ তবে সাধারণ চুরির জন্য যে এই ঘটনা ঘটেনি তা আবারও স্পষ্ট হয়ে গেছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছ থেকে একটি পিস্তল এবং ৭৩ রাউন্ড গুলি উদ্ধার করার হয়েছে৷ পুলিশ একটি গোপন ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে৷ তার সঙ্গী বাকি দুজন গা ডাকা দিতে সক্ষম হয়েছে৷ বাকিদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে৷ পুলিশ এখনই ধৃতের পরিচয় জানাতে নারাজ৷ একই সঙ্গে বিস্তারিত কিছু জানাতেও চাইছে না তদন্তের স্বার্থে৷ গত শুক্রবার আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে পুলিশ কর্মী ও আধিকারিকরো আদালত এসে নিজের কক্ষে যেতেই কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হন৷ দেখেন, লকআপের ভেতর মালখানার ভেতরে সব লণ্ডভন্ড হয়ে আছে৷ াাবার মালখানার ভেতরে সূর্যের অলোও ঢুকছে৷
এরপরেই শুরু হয় দৌড়ঝাঁপ৷ অতিরিক্ত পুলিশকর্মী থানা থেকে ছুটে আসেন৷ পরে দেখা যায় পেছন দিয়ে তস্করের দল জানালা বেঙে ভেতরে প্রবেশ করে৷ বাইরে রাইফেলের ম্যাগজিন সহ কিছু গুলিও পড়েছিল৷ জানা গেছে বহু নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে লণ্ডভন্ড করে দেওয়া হয়েছে বহু নথিপত্র৷ পুলিশের ধারনা, গভীর রাতে পেছনের পথ দিয়ে দুষৃকতিকারীরা ভেতরে প্রবেশ করে৷ পুলিশের ধারনা, সাধারণ চুরির উদ্দেশ্যে নয়, নথিপত্র লোপাটের জন্যই এমনটা করা হয়েছে৷ সাংবাদিক হত্যাকাণ্ড এবং রোজভ্যালি কাণ্ডের তদন্তে রাজ্যে সিবিআই রাজ্যে আসায় বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top