News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে পরাস্ত করল সানরাইজার্স হায়দরাবাদ
Image

রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে পরাস্ত করল সানরাইজার্স হায়দরাবাদ

জয়পুর, ২৯ এপ্রিল (হি.স.) : একাদশতম আইপিএলে জয়ের ধারা অব্যাহত হায়দরাবাদের। অধিনায়ক উইলিয়ামসন ও অ্যালেক্স হেলসের যুগলবন্দিতে ১১ রানে রাজস্থানকে হারাল হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৭ উইকেটে ১৫১৷ জবাবে রাজস্থান ৬ উইকেটে ১৪০ রানে আটকে যায়৷ ১১ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে সানরাইজার্স৷
শুরুতেই শিখর ধাওয়ান ফিরে গেলেও ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি শক্ত ভিতের ওপর হায়দরাবাদকে দাঁড় করিয়ে দেন। হেলস ৪৫ এবং কেন ৬৩ রান করে আউট হন। এরপর রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে হায়দরাবাদ। জোফরা আর্চার ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন গোথাম।
১৫২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিঙ্কে রাহানের ব্যাটে ভর করে ছন্দে এগোতে থাকে রাজস্থান। রাহানে ৬৫ রানে অপরাজিত থাকলেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না। সঞ্জু স্যামসনের ৪০ রানের ইনিংসও কাজে এল না। সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, রশিদ খান, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ পকেটে পুরে নেয় হায়দরাবাদ। ম্যাচের সেরা কেন উইলিয়ামসন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top