News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুমিছিল অব্যাহত, বাংলাদেশে বজ্রাঘাতে মৃত ৯

মৃত্যুমিছিল অব্যাহত, বাংলাদেশে বজ্রাঘাতে মৃত ৯

ঢাকা, ৩০ এপ্রিল (হি.স.): স্বস্তির বৃষ্টির মধ্যেই কালবৈশাখীর ঝড়| একই সঙ্গে বজ্রপাত| বাংলাদেশ জুড়ে মৃত্যুমিছিল অব্যাহত| সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশ জুড়ে অকালেই মৃত্যু হল ৯ জনের| প্রশাসন সূত্রের খবর, ৯ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে, রাজবাড়িতে একজন, হবিগঞ্জে একজন, রাজশাহীতে একজন, ঈশ্বরদীতে একজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে|
বাংলাদেশের নারায়ণগঞ্জে মৃতু্য হয়েছে হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) এবং ওবায়দুল হক (২৭) সহ ৯ জনের| রাজবাড়িতে মৃত্যু হয়েছে মহম্মদ মতিন শেখ (৪৬) নামে একজন কৃষকের| হবিগঞ্জে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে শামসুল হক (৪০) নামে একজন শ্রমিকের| রাজশাহীতে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজন কৃষকের এবং ঈশ্বরদী (পাবনা) উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সি একজন ব্যক্তির| বাকিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top