News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় নৃত্যকলা দুনিয়ার শ্রেষ্ঠতম ঃ মুখ্যমন্ত্রী
Image

ভারতীয় নৃত্যকলা দুনিয়ার শ্রেষ্ঠতম ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ভারতীয় নৃত্যকলা দুনিয়ার শ্রেষ্ঠতম প্রদর্শনের মধ্যে একটা৷ বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে নববোধন আয়োজিত শাশ্বত ধ্রুপদী নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
নৃত্যানুষ্ঠানের শুরুতে নববোধনের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট নৃত্য শিল্পী সঙ্গীত, শিল্পী, বাচিক শিল্পী, গীতি আলেখ্যে যন্ত্রসঙ্গীত শিল্পীদের মঞ্চে উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়৷ অনুষ্ঠানে নববোধনের কর্ণধার পিয়ালী বর্ধন রায় সংক্ষিপ্তভাবে নৃত্যানুষ্ঠানের ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠানের কর্ণধার পিয়ালী বর্ধণ রায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, নৃত্যকলা ভারতবর্ষের পুরনো সমাজ ব্যবস্থা থেকে এসেছে৷ তিনি বলেন, নৃত্যকলা কৌশলই হোক তার অঙ্গভঙ্গির মাধ্যমে কি বলতে চাইছে তা সহজেই বোঝা যায়৷ ভারত ছাড়া অন্য কোনও দেশে এমন সংসৃকতি নেই বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিহু, বিঝুর মতো এই সমস্ত উৎসব সবাইকে নতুন দিশা, নতুন চিন্তায় উদ্ভাসিত করে৷ তিনি এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে কচিকাঁচা নৃত্যশিল্পীদের আরও বেশি করে নৃত্য চর্চায় অনুপ্রেরণা যোগাবে বলেও আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস৷ উদ্বোধনের পর দ্বিতীয় পর্বে শুরু হয় ধ্রুপদী নৃত্যের বর্ণচ্ছটা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top