News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলিতে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ আনল সিপিএম
Image

ডুকলিতে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ আনল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, ডুকলি, ২৯ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলে দাবি করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের পূর্ব ডুকলি এলাকায় খোকন দেব, মধুসূদন চক্রবর্তী (বিএসএনএল দপ্তরের কর্মচারী)-র নেতৃত্বে গেরুয়া সন্ত্রাস অব্যাহত৷ গত ২০ এপ্রিল সন্ধ্যায় পরিকল্পিত ভাবে ঘরে ঢুকে নারী সমিতির কর্মী ঝুলন বিশ্বাস সহ তার স্বামী রঞ্জন বিশ্বাস ও পুত্র তপন বিশ্বাসকে বেধরক মারধর করে তারা৷ ঝুলন দাস মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ এখন পর্যন্ত ঝুলন বিশ্বাস তার স্বামী, পুত্র সহ বাড়ি ফিরতে পারছে না৷ গতকাল  ২৮ এপ্রিল আক্রমণ চালায় ৬০ ঊর্ধ বয়স্ক বীরেন্দ্র সরকারের উপর৷ রাত সাড়ে নয়টায় বীরেন্দ্র সরকারকে বাড়ি থেকে ডেকে এনে তার উপর হামলা চালায় খোকন দেবের নেতৃত্বে ৫-৬ জনের দুসৃকতিকারী দল৷ ব্যপক মারধর করা হয় তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷ এদিকে ৩ মার্চের পর থেকে দফায় দফায় আক্রমণ চালায় সিপিআইএম ডুকলি অঞ্চল সদস্য তথা যুব নেতা রঞ্জন পালের বাড়িতে৷ গতকালও পূর্ব ডুকলি এলাকার স্থানীয় বিজেপি  নেতা খোকন দেব, মধুসূন চক্রবর্তী-র নেতৃত্বে ৫-৬ জনের দুসৃকতিকারী দল দা রড নিয়ে রাত সাড়ে ১১টায় আবারো আক্রম চালায় রঞ্জন পালের বাড়িতে৷ বাড়ির গেইট, বাউন্ডারি, বারিন্দা সমস্ত কিছু তছনছ করে ফেলে৷ পাশের বাড়ির মানুষজন ছুটে আসলে দুসৃকতিকারী দল পালিয়ে যায়৷ খোকন দেব-র নেতৃত্বে দফায় দফায় আক্রমনে রঞ্জন পালের ছোট ছোট সন্তানরা ভয়ে অসুস্থ হয়ে পরছে প্রায়ই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top